1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫

 

শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে মানিকগঞ্জ পানি উন্নয়ন বিভাগের সম্মেলন কক্ষে চলমান ও প্রস্তাবিত প্রকল্পসমূহের ওপর গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১০ ফেব্রুয়ারি) মানিকগঞ্জ পানি উন্নয়ন বিভাগের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে,মানিকগঞ্জ সদর সহকারী কমিশনার ভুমি রিক্তা খাতুন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ গিয়াস মাহমুদ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নোভানা জামিল,মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের কারিগরি সহকারি নিতাই চন্দ্র সূত্রধর, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভসহ স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী, গণমাধ্যমকর্মী এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।গণশুনানিতে বর্তমান প্রকল্প গুলোর অগ্রগতি, প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্য প্রভাব এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা প্রকল্পগুলোর পরিবেশগত ও সামাজিক প্রভাব এবং স্থানীয় জনগণের সুফল সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।এছাড়া স্থানীয় বাসিন্দারা তাঁদের মতামত ও সমস্যাগুলো উপস্থাপন করেন।গণশুনানিতে জানানো হয়, জেলার নদী ভাঙন রোধ, বন্যা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন এবং সেচ সুবিধা বৃদ্ধিতে এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এসময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ গিয়াস মাহমুদ বলেন,বলেন, “জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে প্রকল্প বাস্তবায়ন করা হবে। এতে এলাকাবাসীর জীবনমানের উন্নয়ন ঘটবে এবং প্রকৃত সমস্যাগুলো সমাধানের পথ সুগম হবে।”গণশুনানি শেষে স্থানীয় জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park