1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে ৮টি ইটভাটাকে মোবাইল কোর্টের মাধ্যমে ১৬ লক্ষ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫

 

শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি:পরিবেশ সংরক্ষণে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে আজ (০৯ ফেব্রুয়ারি ২০২৫) মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় ৮টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এই মোবাইল কোর্টে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে মোট ১৬ লক্ষ টাকা জরিমানা ধার্য এবং তাৎক্ষণিক আদায় করা হয়।মোবাইল কোর্টে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট উইং-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফয়জুন্নেছা আক্তার। এছাড়া উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক ড. মোঃ ইউসুফ আলী, সিনিয়র কেমিস্ট এ. কে. এম. ছামিউল আলম কুরসি, এবং পরিদর্শক মনোয়ারুল ইসলাম, যিনি প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।মোবাইল কোর্ট পরিচালনার সময় র‍্যাব-৪, মানিকগঞ্জ জেলা পুলিশ, এবং সিংগাইর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সদস্যরা সহযোগিতা করেন।অভিযানে মোট ছয়টি ইটভাটাকে দুই লক্ষ টাকা করে এবং একটি ইটভাটাকে তিন লক্ষ টাকা ও আরো একটি ইটভাটাকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।মোবাইল কোর্টে নেতৃত্বদানকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফয়জুন্নেছা আক্তার বলেন, “পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারী ইটভাটাগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”উপপরিচালক ড. মোঃ ইউসুফ আলী জানান, “পরিবেশ অধিদপ্তর নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে। আইন লঙ্ঘনকারীদের শাস্তি নিশ্চিত করতে আমরা কঠোর অবস্থানে আছি।”পরিবেশ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park