
মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জ শহরের প্রাণকেন্দ্র অবস্থিত বঙ্গবন্ধু মুরাল বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে গুঁড়িয়ে দেয়ার কার্যক্রম শুরু করে ছাত্র-জনতা।সন্ধ্যার পর থেকেই দলে-দলে ছাত্র জনতার উপস্থিতি বাড়তে থাকে বঙ্গবন্ধু চত্বর এলাকায়। এরপরই দেশীয় হাতুড়ি এবং সাবল দিয়ে শুরু হয় ভাঙ্গন কার্যক্রম।এ সময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জের সমন্বয়ক ওমর ফারুক, রমজান মাহমুদ, সাইয়েদুর জামান নুর আলভি, আশিকুর রহমানসহ হাজারো ছাত্র-জনতা।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়ক ওমর ফারুক বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ভারতে বসে উস্কানি মূলক বক্তব্য দিচ্ছেন। তার এই বক্তব্যের প্রতিবাদে আমাদের আজকের ম্যুরাল গুঁড়িয়ে দেওয়ার কার্যক্রম। শেখ হাসিনার মিথ্যা বক্তব্য পুনরায় প্রচার হলে তার টুঙ্গিপাড়ার বাসভবনে গুঁড়িয়ে দেওয়া দেওয়া হবে।তিনি আরো বলেন, শেখ হাসিনা নৃশংস হত্যাকান্ড চালিয়ে নিরীহ কোমলমতি শিক্ষার্থীদের হত্যা করেছে এই হত্যার বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগকে এদেশে রাজনীতি করতে দেওয়া হবে না।তাদের এই হত্যাকাণ্ডের বিচার হওয়ার পর এদেশের মানুষই রায় দেবে তারা রাজনীতি করতে পারবে কিনা।