
এস ডব্লিউ সাগর তালুকদার সুনামগঞ্জ প্রতিনিধি।।সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের দারুল হেরা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা’র আজ বৃহস্পতিবার ৬ (ফেব্রুয়ারি) সকাল ১১ টায় মাদ্রাসা মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা রফিকুল ইসলাম।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো: জাহাঙ্গীর আলম । প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষার্থীদের শুধু মানসিক বিকাশের জন্য নয় বরং তাদের নিজেদের প্রতি আত্মবিশ্বাস, নেতৃত্ব দেওয়ার শক্তি এবং নিজেদের আরো এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা বাড়ায়। তিনি বলেন, দারুল হেরা জামেয়া শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষাদানের পাশাপাশি প্রতিবছর তাদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করছে। তিনি প্রতিযোগিতামূলক বিশ্বে একাডেমিক জ্ঞানে দক্ষতা অর্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধ জাগ্রতসহ বহুমুখী গুণাবলী অর্জনের আহবান জানান শিক্ষার্থীদের।মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাস্টার মোহাম্মদ কামাল উদ্দিন ও মাস্টার আক্কাস আলীর যৌথ উপস্থাপনয় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ডা.আব্দুল কুদ্দুস ও মাদ্রাসার দাতা সদস্য মাওলানা এমকেএম ফরিদ উদ্দিন।বিশেষ অতিথির বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান বলেন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষার অপরিহার্য অঙ্গ।খেলাধুলার পাশাপাশি আত্মীক ও নৈতিক উন্নতি সাধনে সবাইকে সচেতন ও সচেষ্ট হতে হবে।দীনি ইলিম অর্জনের মাধ্যমে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মাওলানা নুরুজ্জামান খান, মাস্টার জাকির হোসেন, মুস্তাফিজুর রহমান, মাওলানা আব্দুল কাইয়ুম,মাওলানা জাফর আহমদ ‘ আব্দুল হাই বশির প্রমুখ।পুরস্কারে বিতরণের পাশাপাশি প্রধান ও বিশেষ অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।