1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

কুষ্টিয়ায় এক্সকেভেটর দিয়ে গুড়িয়ে দেয়া হল হানিফের বাড়ি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫

 

কুষ্টিয়া প্রতিনিধি।। কুষ্টিয়া-৩ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফের বাড়ি এক্সকেভেটর দিয়ে গুঁড়িয়ে দিচ্ছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে নগরীর পিটিআই রোডের বাড়িটিতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা।বুধবার রাত সাড়ে ৯টার দিকে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বাড়িটির সামনে আসে। একপর্যায়ে বাড়িটির একটি অংশে আগুন ধরিয়ে দেয়া হয়। পরে একটি এক্সকেভেটর দিয়ে বাড়িটি ভাঙার কার্যক্রম শুরু করে বিক্ষুব্ধরা। এ সময় বাড়িটির সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়নি।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলার সদস্য সচিব মুস্তাফিজুর রহমান বলেন, স্বৈরাচাররা রাজনীতিতে ফেরার চেষ্টা করছে। এই বাংলায় তাদের ঠাই নেই। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চলছে চলবেই।এরপর বিক্ষুব্ধ ছাত্র-জনতা নগরীর হাউজিং কদলতলা এলাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের বাড়িতে ভাঙচুর করে।উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর মাহাবুব উল আলম বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ছাত্র-জনতা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park