1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জের ঘিওরে মাদ্রাসা শিক্ষিকাকে গলা কেটে হত্যা

  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫

 

মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঠাকুরকান্দী পশ্চিম পাড়ায় সুমাইয়া আক্তার (৪০) নামের এক নারীকে গলা কাটা ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে নিজ বাড়ির বাথরুমের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত সুমাইয়া আক্তার ঠাকুরকান্দী পশ্চিমপাড়া জবেদা খাতুন দারুল উলুম মহিলা মাদ্রাসার শিক্ষক ছিলেন। তার স্বামী মোস্তাক আহমেদ ঘিওর থানাধীন বাইলজুরি বাজারে পোলট্রি ফিডের ব্যবসা করেন।মোস্তাক আহমেদ জানান, রাতে দোকান থেকে বাড়ি ফিরে তিনি স্ত্রীকে ঘরে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন। পরে প্রতিবেশীদের সহায়তায় বাড়ির দক্ষিণ-পূর্ব কোণের বাথরুমের সামনে সুমাইয়া আক্তারকে গলা কাটা ও রক্তাক্ত অবস্থায় উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। তাকে দ্রুত ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা তদন্ত করছি এবং জড়িতদের সনাক্তে কাজ চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park