1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

তালতলীতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, সাংবাদিকসহ বিভিন্ন মহলে নিন্দার ঝড়

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫

 

আবুল হাসান, নিজস্ব প্রতিবেদকঃ বরগুনার তালতলী টেলিভিশন সাংবাদিক ফোরাম এর সভাপতি ,চ্যানেল এস’ এর উপজেলা প্রতিনিধি মো.ফয়সাল শিকদারের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দায়ের করার ঘটনায় সাংবাদিক সমাজসহ বিভিন্ন মহলে চলছে নিন্দার ঝড়।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী ২০২৫ ) সকালে তালতলী টেলিভিশন সাংবাদিক ফোরাম ও তালতলী সাংবাদিক ফোরাম এর সদস্য দের উপস্থিতিতে সকলের সম্মতিতে নিন্দা প্রস্তাব করা হয়। এদিকে পৃথকভাবে তালতলী সাংবাদিক ঐক্যজোট, রিপোর্টার্স ইউনিটির জরুরী আলোচনা সভায় মিথ্যা মামলা দায়ের করায় দ্রুত মামলা প্রত্যাহার এবং সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়।সভায় টেলিভিশন সাংবাদিক ফোরাম এর ভারপ্রাপ্ত সভাপতি নাসির উদ্দীন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এইচ এম জলিল আহমেদ এর সঞ্চালনায় উপস্থিত সকল সাংবাদিকরা বলেন, টেলিভিশন সাংবাদিক ফোরাম এর সভাপতি ফয়সাল শিকদারের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা মামলায় ফাঁসানোর তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি। সেই সাথে অনতিবিলম্বে সাংবাদিক মো. ফয়সালের বিরুদ্ধে মিথ্যা মামলা হতে দ্রুত অব্যাহতি দেওয়ার জোর দাবি জানান।এছাড়াও সাংবাদিক ফয়সাল সিকদার আসামি হওয়ায় তালতলী প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব,তালতলী টেলিভিশন সাংবাদিক ফোরাম, মফস্বল সাংবাদিক ফোরাম তালতলী, সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন , সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এছাড়াও বিভিন্ন মহলে চলছে নিন্দার ঝড়।সাংবাদিক মো. ফয়সাল সিকদার বিভিন্ন সময় অনিয়ম দূর্নীতির নিউজ প্রকাশ করায় তার বিরুদ্ধে দূর্নীতিবাজরা লেগেছিল। তালতলীর কিছু সংখ্যক দূর্নীতিবাজ তার শত্রু হওয়ায় তাকে ফাঁসাতে ওই চক্রটি তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করায় কাজ করেছি।গত (১ লা ফেব্রুয়ারী ২০২৫) পঁচাকোড়ালীয়া ইউনিয়নের ছাত্রদলের সহ সভাপতি আরাফাত শিকদারের ছুরিকাঘাতে পার্শ্ববর্তী শারিকখালি ইউনিয়নের মোটরসাইকেল চালক আরাফাত খান ইমন (২১) নামের এক যুবক নিহত হয়। ওই ঘটনায় আরও এক যুবক আহত হয়। ঘটনার সময় ফয়সাল সিকদার পঁচাকোড়ালীয়া বাজারে বিপিএল খেলা দেখছিল যার প্রমাণ বিভিন্ন সিসি ফুটেছে রয়েছে।এ বিষয়ে সাংবাদিক ফয়সাল সিকদার বলেন, আমি নিজেও এই হত্যাকান্ড নিয়ে আমার পত্রিকা ও টেলিভিশনে নিউজ প্রকাশ করেছি। কুচক্রী মহলের ইন্দনে এ মামলায় উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমাকে ৪নং আসামি হিসাবে অন্তর্ভুক্ত করা হয়ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park