1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

আফরোজা খান রিতাকে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক করে ৭ সদস্যের কমিটি ঘোষণা

  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫

 

শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে সাত সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি(আংশিক) ঘোষণা করা হয়েছে।নতুন আহ্বায়ক কমিটিতে আফরোজা খান রিতাকে আহ্বায়ক করা হয়েছে।আহ্বায়ক কমিটি অন্যান্য সদস্যবৃন্দরা হলেন, এস এ জিন্নাহ কবির, অ্যাডভোকেট আজাদ হোসেন খান, আতাউর রহমান আতা, অ্যাডভেকেট আফম নুরতাজ আলম বাহার, সত্যেন কান্ত পন্ডিত ভজন এবং গোলাম আরেফিন কায়সার।রোববার(২ ফেব্রুয়ারি) দুপুর এক টার দিকে নতুন আহ্বায়ক কমিটিতে সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির বিষয়টি নিশ্চিত করেছেন।বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মানিকগঞ্জ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি বিষয়টি জানা গেছে।এ বিষয়ে নবাগত জেলা বিএনপির নবাগত আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির বলেন, ‘নতুন আহ্বায়ক কমিটিতে আমাকে সদস্য হিসেবে দায়িত্ব দেওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নতুন কমিটির সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।তিনি বলেন, নতুন কমিটিতে দল আমাকে যে দায়িত্ব দিয়েছে সেটা বাস্তবায়নের লক্ষ্যে সকল কর্মসূচিতে নিজেসহ দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করবো। অতীতের ন্যায় দলের প্রতি অনুগত ও বিশ্বস্ততার সঙ্গে দলকে এগিয়ে নিয়ে যেতে কাজ করেছি, তেমনি নতুন এই কমিটির প্রতিও সার্বিক সহযোগিতা থাকবে এবং জেলা বিএনপিকে আরও সুসংগঠিত করে শক্তিশালী করার জন্য কাজ করবো। আমি বিশ্বাস করি, আগামী তিন মাসের মধ্যে মানিকগঞ্জ জেলা বিএনপির পূণাঙ্গ কমিটি গঠনের জন্য এই নবাগত আহ্বায়ক কমিটির সকলেই একযোগে ঐক্য বজায় রেখে কাজ করবে বলে তিনি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park