1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

দুই শিশু সন্তানকে বিষ দিয়ে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫

 

সাতক্ষীরা জেলা প্রতিনিধি।। সামাজিক যোগাযোগ মাধ্যম স্বামীর পরকিয়ার বিষয়ে ইঙ্গিত করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দুই শিশু সন্তানকে হত্যার পর বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন রত্না পারভীন (২৬) নামে এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে বুধবার (২৯ জানুয়ারী) বেলা দেড়টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামে। রত্না পারভীন কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মাহমুদ হাসানের স্ত্রী। আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।স্থানীয়রা জানান, বেশ কিছুদিন যাবত মাহমুদ হাসানের সাথে তার স্ত্রী রত্না পারভীনের কলহ চলছিল।বুধবার দুপুরের দিকে রত্না পারভীন তার ছেলের নামে পরিচালিত Mahir Abrar  নামক ফেসবুক আইডিতে ‘এতো কিছু করার কি দরকার ছিল আপনার বউ বাচ্চা নিয়ে থাকতে পারেননি থাকেন আপনার ছাবিনার নিয়ে আমার সংসার করতে দিলেন না’ স্ট্যাটাস দেন। পরে তিনি বিষমিশ্রিত খাবার খাইয়ে দুই ছেলে আরিয়ান (৫) ও মাহির আবরার (২) কে হত্যা করে। এরপর তিনি আত্মহত্যার উদ্দেশ্যে বিষপান করেন। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা রত্না পারভীনকে চিকিৎসার জন্য দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।খবর পেয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান ও উপপরিদর্শক প্রদীপ সানা ঘটনাস্থলে গিয়েছেন।কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান বলেন, কী কারণে এ হত্যার ঘটনা ঘটেছে সে ব্যাপারে তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park