1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

পীর হযরত শাহ আব্দুস সুবহানের পরলোক গমন

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫

 

সুনামগঞ্জ প্রতিনিধি।।সিলেটের পীরে কামিল হযরত কনাইশাহ (রহ.)-এর ভাতিজা, দয়ামীর মাজারের অন্যতম খাদেম, দৈনিক সবুজ সিলেটের বালাগঞ্জ প্রতিনিধি সাংবাদিক এসএম হেলালের চাচা হযরত শাহ আব্দুস সুবহান (৬৫) আর আমাদের মাঝে নেই।আজ বুধবার (২৯ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে তিনি সিলেটের নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য ভক্ত-মুরিদান ও স্বজন রেখে গেছেন। মৃত‍্যুর খবর শুনে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা থেকে শত শত ভক্তবৃন্দ পীরের বাড়িতে জমায়েত হন।মরহুমের জানাজার নামাজ আগামীকাল বৃহস্পতিবার বাদ যোহর গহরপুর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।হযরত শাহ আব্দুস সুবহান ছিলেন এক নিখাদ পরহেজগার ও সত্যিকারের আল্লাহপ্রেমী।প্রায় দুই যুগ ধরে সংসার জীবনের মোহ-মায়া ত্যাগ করে, তিনি নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর ইবাদতে নিবেদিত করেন। দুনিয়ার বিলাসিতা তাঁকে আকর্ষণ করতে পারেনি। সাদাসিধে জীবনযাপন, ধ্যান-ধারণায় গভীরতা, মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ—এসব গুণাবলির জন্য তিনি সকলের শ্রদ্ধার পাত্র ছিলেন।তাঁর অসংখ্য ভক্ত-মুরিদান আছেন,যারা তাঁর সান্নিধ্যে এসে উপদেশ ও স্নেহ লাভ করেছেন।অনেকেই শারীরিক ও মানসিক অসুস্থতায় তাঁর কাছে পরামর্শ নিতে আসতেন। তিনি সর্বদা মানুষকে আল্লাহর জিকিরে মনোযোগী হতে, নামাজ-রোজায় আত্মনিয়োগ করতে উদ্বুদ্ধ করতেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park