1. admin@dainikdigantor.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাসাস নেতাদের সাথে খুলনা কবি-সাহিত্যিক ফোরামের মতবিনিময় খুলনায় লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সার্ভিস মাস’ উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ

মানিকগঞ্জের দৌলতপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫

 

শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার খুলশী ইউনিয়নে ও বাঘুকুটিয়া কাচাই শেখ উচ্চ বিদ্যালয়ে স্থানীয় কৃষকদের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টায় এই সমাবেশ আয়োজন করা হয়।কৃষকদের সংগঠিত করার লক্ষ্যে দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে তিন মাসব্যাপী কৃষক সমাবেশের অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ। আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান পাভেলসহ কৃষক দলের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।সমাবেশে বক্তারা কৃষকদের ন্যায্য অধিকার, আধুনিক কৃষি পদ্ধতির উন্নয়ন এবং সংগঠনের শক্তিশালী ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, দেশের উন্নয়নে কৃষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কৃষি খাতের উন্নয়ন এবং কৃষকদের সুরক্ষা নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park