
মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৩ গ্রাম হেরোইনসহ একজন আসামি গ্রেপ্তার হয়েছে। গত ২৩ জানুয়ারি ২০২৫ তারিখ রাতে মানিকগঞ্জ সদর থানার রাজিবপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুনের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ আবদুল হাই তালুকদারের তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি দল এ অভিযান চালায়। এসআই মোঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়।রাজিবপুর বাজার থেকে আটিগ্রামগামী কাঁচা রাস্তার ওপর অভিযান চালিয়ে চর বিরাটি গ্রামের বাসিন্দা রুবেল হোসেন (৩৫), পিতা সাখাওয়াত হোসেনকে ৩ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা।এই ঘটনায় ডিবি পুলিশ পরিদর্শক আবদুল হাই তালুকদার জানান, মানিকগঞ্জ সদর থানায় ডিবি পুলিশের পক্ষ হতে একটি মামলা রুজু করা হয়েছে।আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।