1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

দিরাইয়ের ইউপি চেয়ারম্যান জুয়েল সাময়িক বরখাস্ত

  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

 

সাগর তালুকদার সুনামগঞ্জ প্রতিনিধি :অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় নিয়ে স্থানীয় সরকার (ই্উনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩১(১) ধারা অনুযায়ী সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলকে তার স্বীয় চেয়ারম্যানী পদে থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।গত ১৬ই জানুয়ারী স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় ও স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখা কর্তৃক বাংলাদেশ সচিবালয় ঢাকা হতে রাষ্ট্রপতির আদেশক্রমে উপ সচিব আবু রাফা মোহাম্মদ আরিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারীর মাধ্যমে এই আদেশ প্রদান করা হয় এবং সাময়িকভাবে বরখাস্তের অনুলিপি সুনামগঞ্জের জেলা প্রশাসক ও দিরাই উপজেলা নির্বাহী অফিসার বরাবরে প্রেরণ করা হয়েছে।আদেশে উল্লেখ করা হয়েছে সরমঙ্গল ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহনের পর ক্ষমতার অপব্যবহার করে জারুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দাতা তার আপন দাদা মৃত আসকির মিয়ার নাম বদল করে সেই জায়গাতে তার পিতামৃত আব্দুল মতলিবের নাম লাগানো হয়।এতে চেয়ারম্যানের আপন দুই চাচাতো ভাই সাংবাদিক জাকারিয়া হোসেন জুসেফ ও তার সহোদর সাংবাদিক জুহান প্রতিবাদ করলে ২০২৩ সালের ৪ সেপ্টেম্বর চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলের নেতৃত্বে তার লাঠিয়াল বাহিনী নিয়ে দিরাই শহরের আরামবাগ এলাকায় সাংবাদিক দুই সহোদর জাকারিয়া হোসেন জুসেফ ও জুহানের বাসায় প্রবেশ করে আসবাবপত্র ভাংচুরের পাশাপাশি তাদের কুপিয়ে ও পিঠিয়ে গুরুতর রক্তাক্ত করে চলে যায়। খবর পেয়ে আশপাশের লোকজন তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়।এই ঘটনায় আহত সাংবাদিক জাকারিয়া হোসেন জুসেফ বাদি হয়ে গত ৪ সেপ্টেম্বর ৩২৩/৩২৫/৩২৬ ধারায় চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলকে প্রধান আসামী করে দিরাই থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং ৮৫/২৩ইং।মামলা দায়েরের পর চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল আদালতে আত্মসমপর্ণ করলে আদালতের বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জর করে কারাগারে পাঠান। ২৪ দিন কারাবরণ শেষে চেয়ারম্যান জামিনে মুক্ত হলেও বিজ্ঞ আদালম মামলাটি আমলে নিয়ে চার্জশিঠ দিলে স্থানীয় সরকার মন্ত্রনালয় এই তথ্যর ভিত্তিতে সত্যতা প্রমাণ হওয়ায় চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলকে চেয়ারম্যানের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।এ ব্যাপারে সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া বলেন মন্ত্রনালয়ের নির্দেশে সরমঙ্গল ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park