1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ দুই আসামি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

 

শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে সিংগাইর থানার নয়াবাড়ী এলাকা থেকে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য আনুমানিক ৪৬,৫০০ টাকা।শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ১০টা ১০ মিনিটে, মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুনের দিকনির্দেশনায় এবং ডিবি ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আবদুল হাই তালুকদারের তত্ত্বাবধানে, এসআই (নিঃ) রনি দেবনাথের নেতৃত্বে একটি অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।অভিযানে সিংগাইর থানাধীন নয়াবাড়ী এলাকার মোঃ মান্নান (৪০) ও মোঃ মনির হোসেন (২৩) নামের দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানের সময় আসামিদের মোঃ মান্নানের টিনের ঘরের সামনে উঠান থেকে আটক করা হয়।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সিংগাইর থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।ডিবি ইনচার্জ মোঃ আবদুল হাই তালুকদার জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে মানিকগঞ্জ জেলা পুলিশ সর্বদা তৎপর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park