1. admin@dainikdigantor.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাসাস নেতাদের সাথে খুলনা কবি-সাহিত্যিক ফোরামের মতবিনিময় খুলনায় লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সার্ভিস মাস’ উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

 

জেলা প্রতিনিধি।। রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।সোমবার (১৩ জানুয়ারি) সকালে রাজশাহীর সরদহ স্টেশনের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে।পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম জানান, সোমবার সকাল ৬টা ২০ মিনিটে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যায়। ২৫ কিলোমিটার যাওয়ার পর বেলপুকুর পার হয়ে সরদহ স্টেশনের আগে ১০টি বগির মধ্যে শেষের বগিটি লাইনচ্যুত হয়। এখন উদ্ধার কাজ চলছে, আশা করা হচ্ছে আধা ঘণ্টার মধ্যে রেল চলাচল স্বাভাবিক হবে।তিনি আরও জানান, লাইনচ্যুতির ফলে রাজশাহী থেকে ঢাকাগামী সকাল ৬টা ৪০ মিনিটের ট্রেন মধুমতি এক্সপ্রেস, সকাল ৭টার বিরতিহীন ট্রেন বনলতা এবং সকাল ৭টা ৪০ মিনিটের ট্রেন সিল্কসিটি স্টেশনে আটকা পড়েছে। সিঙ্গেল লাইন থাকায় উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত কোনো ট্রেন যাওয়া আসা করতে পারছে না। উদ্ধারকাজ শেষ করতে সকাল ১০টা পার হয়ে গেলে বিরতিহীন ট্রেন বনলতার যাত্রা বাতিল করতে হবে। তবে রেল কর্তৃপক্ষ দ্রুত কাজ শেষ করতে চেষ্টা করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park