1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মোংলায় ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

 

মোংলা প্রতিনিধি।।মোংলায় ট্রেনে কাটা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।মায়ের কোল থেকে ছিটকে ট্রেনের নিচে পড়লে এ ঘটনা ঘটে।নিহত শিশুর নাম মরিয়ম (৭)। রবিবার দুপুরে মোংলা-খুলনা রেল লাইনের দিগরাজ বাজার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটেছে। দায়িত্বরত লাইনম্যান সময় মত রেলগেইট না ফেলায় এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।নিহত শিশুর মা ফাতেমা বেগম ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুই সন্তানকে নিয়ে তাদের মা ফাতেমা বেগম মোংলা থেকে একটি যাত্রীবাহী বাসে বাগেরহাটে যাচ্ছিলেন।পথিমধ্যে দিগরাজ বাজার সংলগ রেলক্রসিংয়ে ওই বাসটি পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা মোংলা কমিউটার নামের ট্রেনটি দ্রুত গতিতে রেলক্রসিং পার হচ্ছিল।ওই সময় যাত্রীবাহী বাস থেকে দ্রুত নামতে গিয়ে তার কোল থেকে শিশু মরিয়ম ছিটকে ওই ট্রেনের নিচে পড়ে যান।পরে ট্রেনটি কাটা পড়েন শিশুটি। ট্রেন চলে যাওয়ার পর রেল লাইন থেকে শিশুটিকে উদ্ধার করে মোংলা বন্দর কর্তৃপক্ষের হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। তবে হাসপাতালে নেয়ার আগে পথেই শিশু মরিয়ম মারা যান বলে জানিয়েছেন বন্দর হাসপাতালের কর্তব্যরত ডাঃ মোঃ শামীম হাসান।এদিকে দায়িত্বে অবহেলার কারণে দিগরাজ রেলক্রসিংয়ে দায়িত্বে থাকা গেইটম্যান মোঃ শাহিনের বিচারের দাবীতে ঘটনাস্থলে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয়রা। ওই সময় মোংলা-খুলনা মহাসড়কে সকল ধরণের যান চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধ জনতারা।পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করলে সড়কে আবারও যান ও ট্রেন চলাচল শুরু হয়। তবে ঘটনার পর থেকে দিগরাজ রেলক্রসিংয়ের গেটম্যান শাহিন পলাতক রয়েছেন।তার বাড়ী নাটোর জেলায় বলে জানা গেছে।মোংলা রেল স্টেশনের টিকিট মাষ্টার মোঃ শরিফুর রহমান জানান, ইতিমধ্যে গেটম্যান কেনো ছিলোনা এজন্য গেটম্যানকে অলরেডি বুকআপ করা হয়েছে। এবং আগামী সাত দিনের মধ্যে তাকে চাকরিচ্যুত করা হবে। নিহত শিশুর পরিবারকে সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park