1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

বাংলাদেশেও নতুন ভাইরাস এইচএমপিভি শনাক্ত

  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক।। দেশে এক নারীর শরীরে হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি) শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। ওই নারী বর্তমানে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি রয়েছেন।আজ রোববার (১২ জানুয়ারি) আইইডিসিআরের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. আহমেদ নওশের আলম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, হাসপাতালে ভর্তি একজন রোগীদের দেহে হিউম্যান মেটানিউমো ভাইরাস শনাক্ত হয়েছে। ৩০ বছর বয়সী ওই রোগী একজন নারী। তার দেহে এইচএমপিভির পাশাপাশি ক্লেবসিয়েলা নিউমোনিয়া ব্যাকটেরিয়া পাওয়া গেছে।তার বর্তমান শারীরিক সমস্যার জন্য মূলত ব্যাকটেরিয়াটাই দায়ী। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল আছে।হাসপাতাল সূত্রে জানা যায়, আক্রান্ত নারী কিশোরগঞ্জ জেলার ভৈরব এলাকার বাসিন্দা। তার বিদেশ ভ্রমণের ইতিহাস নেই।তবে বাংলাদেশে এইচএমপিভি ভাইরাস শানাক্তের ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০১৭ সালে প্রথমবারের মতো বাংলাদেশে এ ভাইরাস শনাক্ত হয়েছিল বলে জানা গেছে।এইচএমপিভি প্রথম শনাক্ত হয়েছিল ২০০১ সালে নেদারল্যান্ডসে।দুই বা তার বেশি মানুষের মধ্যে সরাসরি সংযোগের মাধ্যমে এই ভাইরাস ছড়ায়। এ ছাড়া সংক্রমিত কোথাও কিছু স্পর্শ করলে, তা থেকেও ভাইরাসটি ছড়ানোর ঝুঁকি থাকে।এইচএমপিভির কারণে শ্বাসতন্ত্রের ওপরের অংশে মাঝারি ধরনের সংক্রমণ হয়। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই সংক্রমণকে ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ থেকে আলাদা করা যায় না। বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিদের শরীরে সর্দিকাশি ও জ্বরের মতো উপসর্গ দেখা যায়।সম্প্রতি চীন-জাপানে এইচএমপিভি ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। যার ফলে নতুন করে আলোচনা শুরু হয়। কয়েকদিন আগে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারতে ভাইরাসটি শনাক্ত হয়। এরপর থেকে বিষয়টি নিয়ে নজরদারিতে রাখে বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ। এর মধ্যেই বাংলাদেশেও ভাইরাসটি শনাক্তের কথা জানানো হয় আইইডিসিআরের পক্ষ থেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park