1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনার ডুমুরিয়ায় ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান,১৩ লক্ষ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫

 

খুলনা প্রতিনিধি।।খুলনার ডুমুরিয়ায় ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইয়ন ২০১৩ এ ৭টি ইট বাটায় ১৩ লক্ষ টাকা জরিমানা।পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, সোমবার ৬ জানুয়ারী ২০২৫ তারিখে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের উদ্যেগে পরিবেশ অধিদপ্তর,খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম এর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে বাহার ব্রিকস-ডুমুরিয়া, খুলনা কে সম্পূর্ণ ভেঙ্গে গুড়িয়ে দেয়। এবং ডুমুরিয়া উপজেলায় ৭টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লংঘন করে ইটভাটা পরিচালনা করায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। উক্ত মোবাইল কোর্টে (১) জমাদ্দার ব্রিকস, ডুমুরিয়া, খুলনাকে ২,০০,০০০/-টাকা, (২) লুইন ব্রিকস, ডুমুরিয়া, খুলনাকে ২,০০,০০০/-টাকা, (৩) সেতু ব্রিকস-৪, ডুমুরিয়া, খুলনাকে ১,০০,০০০/-টাকা , (৪) স্টোন ব্রিকস, ডুমুরিয়া, খুলনাকে ২,০০,০০০/-টাকা (৫) মেরি ব্রিকস, রানাই, খর্নিয়া, ডুমুরিয়া, খুলনাকে ২,০০,০০০/-টাকা (৬) নুরজাহান-১ ব্রিকসকে ২,০০,০০০/-টাকা এবং (৭) জেসি-১ ব্রিকসকে ২,০০,০০০/- টাকাসহ মোট ৭টি ইটভাটাকে ১৩,০০,০০০/-(তের লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।ফায়ার সার্ভিসের সহযোগিতায় ইটভাটার আগুন নিভিয়ে এবং স্কেভেটর দিয়ে ইটভাটা ভেঙ্গে দিয়ে কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করা হয়।পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park