1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

রাজধানীতে শীত আরও বাড়বে না কমবে? আবহাওয়া অধিদপ্তর যা বলছে

  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক।। গত দু’দিন ঢাকার আকাশে সূর্যের দেখা মেলেনি। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (৩ জানুয়ারি) সকাল থেকে কনকনে ঠান্ডার সঙ্গে ধূসর কুয়াশায় দিনভর মেঘাচ্ছন্ন ছিল আকাশ। সন্ধ্যা নামতেই যেন আরও জেঁকে বসেছে শীত, কুয়াশাও তার চাদর বিছিয়ে দিয়েছে প্রকৃতিতে। রাতে রাজধানীর কোথাও কোথায় ঝিরি ঝিরি বৃষ্টির মতো কুয়াশা পড়ার খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে অনেকে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না।

পৌষের শেষভাগে এসে শীতের এ আধিপত্য রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় কতদিন থাকতে পারে? এমন প্রশ্নে ‘সুখবর’ দিলো আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক।

রাত ৮টার দিকে তিনি  বলেন, আশা করা যাচ্ছে চলমান শীতের প্রকোপ শনিবার (৪ জানুয়ারি) থেকে কিছুটা কমে আসবে। আগামীকাল সূর্যের দেখা মিলতে পারে। ফলে তাপমাত্রা গত কয়েকদিনের তুলনায় কিছুটা বাড়বে।
উত্তরের জনপদের মতো রাজধানীতে এ মাসে শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা রয়েছে কি না? এমন প্রশ্নে তিনি বলেন, আবহাওয়ার সিনপটিক অবস্থায় এখন পর্যন্ত তেমন কোনো কিছু দেখা যাচ্ছে না।

তিনি আরও বলেন, আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৮.২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এছাড়া আগামী ৩ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

অন্যদিকে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা দেশের পশ্চিমাংশে ১-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এছাড়াও দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একইসঙ্গে ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিনের বেলা শীতের অনুভূতি বিরাজ করতে পারে।আজ শনিবার (৪ জানুয়ারি) ও রোববার (৫ জানুয়ারি) সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে ওইদিন ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিনের বেলা শীতের অনুভূতি বিরাজ করতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park