1. admin@dainikdigantor.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাসাস নেতাদের সাথে খুলনা কবি-সাহিত্যিক ফোরামের মতবিনিময় খুলনায় লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সার্ভিস মাস’ উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ

নতুন পথে যাচ্ছে সুনামগঞ্জ জেলা যুবদলের নেতৃত্ব

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি :বিএনপি’র জেলা আহ্বায়ক কমিটিতে যুক্ত হওয়ায় জেলা যুবদলের সভাপতি আবুল মুনসুর শওকতকে বুধবার বিকেলে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় যুবদল। এরপরই যুবদলের নেতৃত্বে কে আসছে, এই নিয়ে আলোচনা শুরু হয়েছে।জানা যায়, ২০১৮ সালের তিন জুন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল মুনসুর শওকতকে সভাপতি, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুর রশিদ আমিনকে সিনিয়র সহ—সভাপতি এবং সাবেক ছাত্রদল নেতা অ্যাড. মামুনুর রশিদ কয়েছ ও তোফাজ্জল হোসেনকে সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক এবং কামরুল হাসান রাজুকে সাংগঠনিক সম্পাদক করে পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। তিন মাসের মধ্যেই এই কমিটিকে ২০১ সদস্যে উন্নীত করে অনুমোদন দেয় কেন্দ্রীয় যুবদল। দুই বছরের এই কমিটি ছয় বছর পার করেছে।এখন সভাপতি সক্রিয় হয়েছেন বিএনপি’র রাজনীতিতে।তাঁকে ৩২ সদস্যের জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে যুক্ত করা হয়েছে।জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আমিনুল রশিদ আমিনকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে বুধবারই দায়িত্ব দিয়ে কেন্দ্রীয় যুবদলের সভাপতি/সম্পাদক প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন।এই অবস্থায় যুবদলের নতুন নেতৃত্বে কে আসছে এই আলোচনা চলছে বিএনপি’র গুরুত্বপূর্ণ এই অঙ্গ সংগঠনের তরুণদের মধ্যে।গতকাল বৃহস্পতিবার জেলা যুবদলের একাধিক নেতা এই প্রতিবেদককে বলেছেন,তারা আগে থেকেই কমিটি ভেঙে নতুন নেতৃত্ব দেবার দাবি জানিয়ে আসছেন। এখন এই দাবি আরও জোরালো হবে।জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু বললেন, দুই বছরের কমিটি ছয় বছর পূর্ণ করেছে।আমরা চাই নয়া নেতৃত্ব। এর আগেও আমরা এই দাবি জানিয়েছি। অপরদিকে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন বললেন,আমাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়ায় কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি যতদিন দায়িত্বে থাকবো, সকলকে নিয়ে সংগঠনকে গোছানোর চেষ্টা করবো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park