1. admin@dainikdigantor.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাসাস নেতাদের সাথে খুলনা কবি-সাহিত্যিক ফোরামের মতবিনিময় খুলনায় লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সার্ভিস মাস’ উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ

খুলনায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নূর আজিম গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫

 

খুলনা প্রতিনিধি।।খুলনার চানমারী, রূপসা, লবণচরা এলাকার আতংক এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নূর আজিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়।মঙ্গলবার রাতে কেএমপির গোয়েন্দা বিভাগের একটি দল রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। বর্তমানে গোয়েন্দা কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।গ্রেপ্তার অন্যরা হলেন ফয়সাল আহমেদ দ্বীপ, রিয়াজুল ইসলাম রাজু, কামরুজ্জামান নাঈম ও রানা তালুকদার।কেএমপির উপ-কমিশনার মো. তাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে নূর আজিমসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নূর আজিমের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।তবে অন্যদের বিরুদ্ধে মামলা রয়েছে কিনা তা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park