
দিগম্ত রিপোর্ট।। জাতীয় ঐক্য সমন্বয় পরিষদ এর আয়োজনে গতকাল ৩০ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৭ টায় মালিবাগস্থ বিএলডিপির কার্যালয়ে আগামীর রাজনীতিতে করনীয় বিষয়ক শীর্ষক বর্ধিত সভা বিএনডিপি চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দীন আল আজাদ, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান সেকেন্দার আলী মনি, উপস্থিত ছিলেন গনতান্ত্রিক ন্যাপ ভাষানির চেয়ারম্যান এ্যাড. জাহাঙ্গীর হোসেন,স্বাধীন পার্টির চেয়ারম্যান মির্জা আজম বিএলডিপির প্রেসিডিয়াম সদস্য এস এম আমানুল্লাহ, বিএলডিপির সিঃ ভাইস চেয়ারম্যান মোঃ কবীর হোসেন প্রমুখ।