1. admin@dainikdigantor.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাসাস নেতাদের সাথে খুলনা কবি-সাহিত্যিক ফোরামের মতবিনিময় খুলনায় লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সার্ভিস মাস’ উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ

মানিকগঞ্জে অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের ভেন্যু উদ্বোধন

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

 

শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।তারুণ্যের উৎসব ও ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ এর বিভাগীয় পর্যায়ের ঢাকা বিভাগ উত্তরের মানিকগঞ্জ জেলা ভেন্যুর শুভ উদ্বোধন করা হয়েছে।আজ (৩০ ডিসেম্বর) সকাল ৯ টায় জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির আহ্বায়ক ড. মানোয়ার হোসেন মোল্লা শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে খেলায় বেলুন উড়িয়ে শুভ উদ্ভোদন করেন।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যাবস্থাপনায় অনুষ্ঠান সঞ্চালনা করেন মানিকগঞ্জে প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস।উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এবিএম খোরশেদ আলম, জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান, জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা, জেলা ক্রীড়া সংস্থার ক্রীড়া সাংবাদিক আব্দুল মমিন প্রমুখ উপস্থিত ছিলেন।উল্লেখ্য এ ভেন্যুতে আগামী ৫ই জানুয়ারি পর্যন্ত শেরপুর, কিশোগঞ্জ ও নেত্রকোনা জেলা টিমের খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে কিশোরগঞ্জ এবং নেত্রকোনা টিমের খেলা শুরু হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park