1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

বরগুনায় শিক্ষকের ঘর পোড়ানো মামলার আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

 

আবুল হাসান, নিজস্ব প্রতিবেদক।।অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুল হক এর ঘর পোড়ানো মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বরগুনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি ও স্থানীয়রা।আজ (২৮ডিসেম্বর) বরগুনা প্রেসক্লাবের সামনে বরগুনা জেলার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের বেতমোর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুল হক মাস্টারের ঘরে আগুন দেয়া মামলার আসামি ফারুক মোল্লা, বেলাল মোল্লা, ফরিদ মোল্লা, পনু মোল্লা, ও রহিম মোল্লা সহ অন্যান্য আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বরগুনা সদর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি ও এলাকা বাসি।মানববন্ধনে শিক্ষক নেতারা বলেন, শামসুল হক মাস্টার একজন অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক, তার পুত্রবধূ ও একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা একজন শিক্ষকের ঘরে আগুন দিয়ে তার সবকিছু পুড়ে ছাই করে দিয়েছে এই দুর্বৃত্তরা। তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা গ্রহণ করতেসংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি করছেন। অন্যথায় শিক্ষকগণ আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে।আব্দুল হক মাস্টারের পুত্রবধূ সহকারী শিক্ষক নাজমা বেগম বলেন, আসামিদের সাথে জমি সংক্রান্ত পূর্ব বিরোধ ছিল। তারা আমাদের প্রায় দুই একর জমি জোরপূর্বক দখল করেছে। গত ১৭ ডিসেম্বর আমার শ্বশুর- শাশুড়ি আমাদের বরগুনা বাসায় বেড়াতে আসলে রাতে তারা ঘরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। বাড়ির লোকজন তাদের দেখে ফেললে তারা তাদেরকে হুমকি ধামকি দিচ্ছে।আমার স্বামী বাদী হয়ে বেতাগি থানায় জিআর ১১৯/২৪ নং মামলা করলেও আসামিদের ধরা হচ্ছে না। এখন আমাদের পরিবারের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমরা এর দ্রুত বিচার চাই।প্রত্যক্ষদর্শী সোহেল মোল্লা বলেন, আমার চাচা মৌলভী শামসুল হক মোল্লা একজন নম্র ভদ্র মানুষ তিনি সারা জীবন মানুষের জানাজ দাফন-কাফন সহ বিভিন্ন ধর্মী অনুষ্ঠান নিয়েই ব্যস্ত থাকেন।আসামিরা আমার চাচার ঘরে শত্রুতামূলক আগুন ধরিয়েছে। তারা এখনো আমাদের হুমকি ধামকি দিচ্ছে। আমরা আসামিদের দ্রুত বিচারের দাবি জানাই।বেতাগী থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন, আসামিদের ধরতে চেষ্টা চলছে। পুলিশ সুপার ও সার্কেল মহোদয়ের নির্দেশনায় আমরা তদন্ত করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park