
এস এম দেলোয়ার হোসেন।।জামালপুরে দেওয়ানগঞ্জ ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স লিমিটেডের দিনব্যাপী উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়। দেওয়ানগঞ্জ এরিয়া অফিসের আয়োজনে দেওয়ানগঞ্জ টাওয়ারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।এরিয়া ম্যানেজার খাদেমুল ইসলাম অলিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বিভাগীয় প্রধান মো.আব্দুস সালাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেপুটি রিজিওনাল ম্যানেজার আব্দুস সবুব।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. মনির হোসেন, দেওয়ানগঞ্জ জামায়াতে ইসলামী উপজেলা শাখার সহসেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন, ব্রাঞ্চ ম্যানেজার মো, ফজলুল হক, ব্রাঞ্চ ম্যানেজার রিয়াদ হাসান, ইউনিট ম্যানেজার এস এম দেলোয়ার হোসেন, ইউনিট ম্যানেজার রুহুল আমিন, ইউনিট ম্যানেজার নুরজাহান আক্তার, ইউনিট ম্যানেজার সুনীল কুমার সাহা সহ আরো অনেকে।এ উন্নয়ন কর্মশালা বিভিন্ন এলাকার ইউনিট থেকে প্রায় ১০০ জন কর্মকর্তা কর্মীরা অংশগ্রহণ করে।অনুষ্ঠান শেষে কর্মকর্তা কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।