1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

আসন্ন দিঘলিয়া উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে পুলিশের নিরাপত্তা ব্রিফিং

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪

 

ওয়াহিদ মুরাদ।।ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ২১ মে মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দিঘলিয়া উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচন শান্তি ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মিলে মোট ১৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দিঘলিয়া উপজেলার ৬টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৩০ হাজার ৭৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৫ হাজার ৫৫১ জন ও মহিলা ভোটার ৬৫ হাজার ১৯৭ জন। মোট ৫২টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৪৩টি বুথের ব্যবস্থা করা হয়েছে।অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সংখ্যক ম্যাজিস্ট্রেট ও একাধিক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন। পর্যাপ্ত পুলিশফোর্স ও পুলিশ অফিসার দায়িত্ব পালন করবেন বলে জানা যায়। এছাড়াও থাকবে RAB।উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ বলেন, এবার সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনার সৃষ্টি করতে দেয়া হবে না বলে জানান তিনি।আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন- ২০২৪ উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য জেলা পুলিশ খুলনা ও দিঘলিয়া থানার আয়োজনে দিঘলিয়া উপজেলার এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আজ ২০ মে সকালে দিঘলিয়া থানার ওসি মোঃ বাবুল আক্তারের সভাপতিত্বে নিরাপত্তা ব্রিফিং অনুষ্ঠিত হয়।নিরাপত্তা ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান পিপিএম (বার) । বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ; দিঘলিয়া উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার হুমায়রা পারভিন এবং দিঘলিয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামসুন্নাহার খানম।দিঘলিয়া উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা প্রদানে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিং প্রদান করেন ব্রিফিং অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম (বার), পুলিশ সুপার, খুলনা।ব্রিফিং কালে পুলিশ সুপার দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ ও আনসার সদস্যকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনের নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। তিনি নির্বাচন ডিউটিতে নিয়োজিত (কেন্দ্র, মোবাইল, স্ট্রাইকিং, স্ট্যান্ডবাই) সকল অফিসার/ফোর্সের উদ্দেশ্যে দিকনির্দেশনা প্রদানসহ করনীয়-বর্জনীয় সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।উক্ত নিরাপত্তা ব্রিফিং অনুষ্ঠানে খুলনা জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নির্বাচন ডিউটিতে নিয়োজিত পুলিশ, গ্রাম-পুলিশ ও আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park