1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনায় ফিল্মি স্টাইলে যুবককে গুলি করল দুর্বৃত্তরা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

 

খুলনা প্রতিনিধি।। খুলনায় একটি দোকানে চা পানের সময় দুর্বৃত্তের গুলিতে সৈকত (২৪) নামের এক যুবক আহত হয়েছেন।বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় মহানগরের ১ নম্বর কাস্টমঘাট এলাকার একটি দোকানে এ ঘটনা ঘটে।আহত সৈকত মহানগরের ৩ নম্বর মুন্সিপাড়া আফসার চেয়ারম্যানের বাড়ির ভাড়াটিয়া আব্দুল জোয়াদ্দারের ছেলে।স্থানীয়রা জানান, সৈকত ১ নম্বর কাস্টমঘাট এলাকার একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন।এ সময়ে দুটি মোটরসাইকেলে চার দুর্বৃত্ত সৈকতকে লক্ষ্য করে কয়েকটি গুলি করে। একটি গুলি তার ডান পায়ের উরুতে বিদ্ধ হয়।এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। আহত যুবককে উদ্ধার করে স্থানীয়রা প্রাথমিক চিকিৎসার জন্য নিকটস্থ ক্লিনিকে নেন।পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park