1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান ‎বরগুনায় প্রাইভেটকার-অটো গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৩ অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাছের বখতিয়ার আহাম্মেদকে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের বিশেষ সম্মাননা

রাইসির মৃত্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এক মিনিট নীরবতা পালন

  • প্রকাশের সময় : সোমবার, ২০ মে, ২০২৪

 

আন্তর্জাতিক ডেস্ক।। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সফরসঙ্গীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা। খবর আল-জাজিরার ইব্রাহিম রাইসি এবং তার সফরসঙ্গীদের বিমান দুর্ঘটনায় প্রাণহানির স্মরণে সদস্যদের উঠে দাঁড়াতে এবং নীরব থাকার আহ্বান জানান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি মোজাম্বিকের রাষ্ট্রদূত পেদ্রো কমিসারিও আফনসো।এর আগে রাইসি ও তার সহকর্মীদের মৃত্যুতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস শোকাহত বলে জানিয়েছেন তার মুখপাত্র।এক বিবৃতিতে মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, নিহতদের পরিবার এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।এদিকে ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাঘেরি হেলিকপ্টার বিধ্বস্তের কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে দেশটির আইএসএনএ নিউজ এজেন্সি জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্টের হেলিকপ্টার বিধ্বস্তের কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের কমিটিকে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন বাঘেরি।ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার দেশের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বিমান বিধ্বস্তের জন্য মার্কিন নিষেধাজ্ঞাকে দায়ী করেছেন।তিনি বলেন, গতকালের ট্র্যাজেডির অন্যতম প্রধান অপরাধী মার্কিন যুক্তরাষ্ট্র। যারা ইরানের কাছে বিমান ও বিমানের যন্ত্রাংশ বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং ইরানের জনগণকে ভালো বিমান সুবিধা ভোগ করতে দিচ্ছে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park