1. admin@dainikdigantor.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাসাস নেতাদের সাথে খুলনা কবি-সাহিত্যিক ফোরামের মতবিনিময় খুলনায় লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সার্ভিস মাস’ উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ

আমাদের মানবসেবা সংগঠনের সভাপতি হাসান, জহির সম্পাদক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

 

নিজস্ব প্রতিবেদকঃ বরগুনার তালতলী উপজেলার অন্যতম সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের মানবসেবা এর ২০২৫ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বাংলাদেশ সমাচার পত্রিকার বরগুনা জেলা প্রতিনিধি আবুল হাসান কে সভাপতি এবং জহির আকন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।জানা গেছে, ২০২৩ সালের পহেলা মার্চ আবুল হাসান অত্র সংগঠনটি প্রতিষ্ঠা করেন।তৎকালীন সময়ে তাকে প্রথমবারের মতো সভাপতি এবং ইমরান হোসাইন বেলাল কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। ২০২৪ সালে মল্লিক মোঃ জামাল কে সভাপতি এবং মাসুম বিল্লাহ জাফর কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সংগঠনের কর্যক্রম গতিশীল করতে ২০২৫ সালের কমিটিতে আবুল হাসান কে ফের সভাপতি এবং জহির আকন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ইমরান হোসাইন বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ জাফর, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মল্লিক মোঃ জামাল, অর্থ সম্পাদক হায়দার হাওলাদার, প্রচার সম্পাদক আল-আমিন, দপ্তর সম্পাদক আনিকা, রক্তদান বিষয়ক সম্পাদক খাদিজা, কার্যনির্বাহী সদস্য মোঃ জিয়াউল হক জোবায়ের, মোঃ শামিম, সদস্য মোঃ রাজিবুল ইসলাম, জহিরুল ইসলাম, নজরুল ইসলাম।সংগঠনের সাধারণ সম্পাদক জহির আকন বলেন, প্রথমবারের মতো আমি সাধারণ সম্পাদক এর দায়িত্ব পেয়েছি। আমি চেষ্টা করব এই সংগঠনের মাধ্যমে জনসাধারণের পাশে দাঁড়ানোর। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবা প্রদান করার। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হাসান বলেন, ২০২৩ সালে অবহেলিত তালতলী উপজেলার সাধারণ মানুষের কথা ভেবে, এই উপজেলার অবহেলিত মানুষের পাশে দাড়াতে আমাদের মানবসেবা নামক এই সংগঠনটি প্রতিষ্ঠা করি। শুরুর দিকে এর কর্যক্রম অত্যান্ত প্রশংসনীয় ছিলো। ২০২৪ সালে মল্লিক মোঃ জামাল ভাই সভাপতি ছিলেন, তিনি নিজেই অন্যান্ত ভালো কজ করেছেন। এবার সকল সদস্যদের সম্মতিক্রমে আমায় সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। আমি সকলের কাছে দোয়া চাচ্ছি যাহাতে অত্র সংগঠনে সুনামের সাথে কাজ করতে পারি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park