1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

তালতলী সাংবাদিক ঐক্যজোটের কমিটি গঠন, জোবায়ের সভাপতি মাসুম সম্পাদক

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

 

আবুল হাসানঃ বরগুনার তালতলী সাংবাদিক ঐক্যজোটের কার্যনির্বাহী পরিষদের ২০২৫ সালের সভাপতি হিসেবে মোঃ জিয়াউল হক জোবায়ের সভাপতি (দৈনিক সংগ্রাম) এবং মাসুম বিল্লাহ জাফর (দৈনিক সকালের সময়) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।এতে সহ-সভাপতি আবুল হাসান (বাংলাদেশ সমাচার) যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম (বঙ্গ টিভি), সাংগঠনিক সম্পাদক হায়দার হাওলাদার (দৈনিক ঘোষণা) অর্থ সম্পাদক ইব্রাহিম সুমন (দৈনিক চৌকস), দপ্তর সম্পাদক আরিফ খান জয় (৭১ বাংলা টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল হোসেন (দেশ বুলেটিন), কার্যনির্বাহী সদস্য ইমরান হোসাইন বেলাল (দৈনিক অধিকার), সদস্য আল আমিন (দেশ প্রতিদিন)।সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ জাফর বলেন, ২০২২ সালে আবুল হাসান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। তালতলী সাংবাদিক ঐক্যজোট প্রতিষ্ঠার পর থেকে আমরা সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে সত্য প্রকাশে আপোষহীন ভাবে কাজ করেছি। ২য় বারের মতো আমাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পণ করা হয়েছে। আমি ওয়াদা করছি অত্র সংগঠনের সুনাম অক্ষুণ্ণ রাখব।সভাপতি জিয়াউল হক জুবায়ের বলেন, প্রথমবারের মতো আমাকে অত্র সংগঠনে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি জাতীয় দৈনিক সংগ্রাম পত্রিকার তালতলী উপজেলা সংবাদদাতা, সংগ্রাম পত্রিকার মাধ্যমে অবহেলিত এই উপজেলার মানুষের জন্য সংগ্রাম করে যাব ইনশাআল্লাহ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park