1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

গুমের সঙ্গে জড়িত কর্মকর্তাদের পাসপোর্ট স্থগিত, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

 

নিজস্ব প্রতিবেদক।। গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০ জন সরকারি কর্মকর্তাদের পাসপোর্ট স্থগিতের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গত রোববার (১৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ কামরুজ্জামানের সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।আদেশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে মহাপরিচালক ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং অতিরিক্ত আইজিপি এসবিকে নির্দেশনা প্রদান করা হয়েছে।যেসব কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন র‌্যাবের সাবেক ডিজি মোখলেছুর রহমান, চৌধুরী আব্দুল­াহ আল মামুন ও বেনজীর আহমেদ, র‌্যাবের সাবেক এডিজি (বর্তমানে গ্রেফতারকৃত) জিয়াউল আহসান ও কর্নেল তোফায়েল মোস্তফা সারুয়ার, র‌্যাব-৭-এর সাবেক সিও লেঃ কর্নেল মেফতা উদ্দিন আহমেদ, অতিরিক্ত ডিআইজি খন্দকার লুৎফুল কবির (সাবেক র‌্যাব সিও-৪) ও শাহাবুদ্দিন খান (সাবেক র‌্যাব সিও-১০), র‌্যাবের সাবেক পরিচালক লেঃ কর্নেল মাহাবুব আলম, র‌্যাব-১১ এর সাবেক সিও লেঃ কর্নেল কামরুল হাসান, র‌্যাব-১ এর সাবেক সিও লেঃ কর্নেল সারোয়ার বিন কাশেম, সিটিটিসির প্রধান পলাতক এসবি প্রধান মনিরুল ইসলাম, ডিবির প্রধান হারুন অর রশীদ, সিটিটিসির প্রধান পলাতক ডিআইজি মোঃ আসাদুজ্জামান, ডিএমপির সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান, ডিবির সাবেক ডিসি মশিউর রহমান, সিটিটিসির সাবেক এডিসি তৌহিদুল ইসলাম, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আবু তাহের মোহাম্মদ ইব্রাহিম ও মেজর জেনারেল (অবঃ) মোহাম্মদ তৌহিদুল ইসলাম এবং ব্রিগেডিয়ার জেনারেল মাহাবুবুর রহমান সিদ্দিক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park