1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

সরকারি টাকায় ব্যক্তিগত বাগানবাড়িতে যাতায়াতের জন্য সেতু নির্মাণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

 

ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধি।।খুলনার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া গ্রামে জনৈক শাহিন শেখের ব্যক্তিগত বাগানবাড়িতে যাতায়াতের জন্য সরকারি টাকায় সেতু নির্মাণের অভিযোগ উঠেছে।দিঘলিয়াবাসী জানান, দিঘলিয়া সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার দিঘলিয়া গ্রামের ভৈরব নদীর তীরে জনৈক শাহিন শেখের ব্যক্তিগত আমবাগানের প্রবেশপথে ড্রেনের উপর সেতুটি নির্মাণ করা হয়েছে। সরেজমিনে গিয়ে যার সত্যতা পাওয়া যায়। দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্প ২০১৫-১৬ এর আওতায় সেতুটি নির্মিত হয়। সেতুটির দৈর্ঘ্য ৪০ ফুট এবং নির্মাণ ব্যয় ধরা হয় ৩২ লাখ ৩৫ হাজার ২৫১ টাকা ৩৪ পয়সা।তবে এলাকাবাসীর দাবি, প্রকল্পের ব্যয় বাড়িয়ে প্রায় ৭০ লাখ টাকায় উন্নীত করা হয়। সরকারি অর্থে ব্যক্তি সুবিধার্থে এ প্রকল্প বাস্তবায়ন চরম অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মধ্যে পড়ে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন এলাকাবাসী।বিভিন্ন সূত্রে জানা গেছে, শাহিন শেখ সাবেক আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আ হ ম মুস্তফা কামাল ওরফে লোটাস কামালের ঘনিষ্ঠজন ছিলেন।তার প্রভাব খাটিয়ে শাহিন শেখ এ সেতু নির্মাণ করান।এছাড়া এলাকাবাসীর অভিযোগ, শুধু সেতু নির্মাণই নয়, শাহিন শেখের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি এবং অন্যান্য দুর্নীতির অভিযোগও রয়েছে। তার এসব কর্মকাণ্ড তদন্তের দাবি তুলেছেন এলাকার সচেতন মহল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park