1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

আর্তমানবতার সেবায় সমাজসেবামূলক কাজ করছে প্রমোট

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

 

আর্তমানবতার সেবায় সমাজসেবামূলক কাজ করছে প্রমোট বাংলাদেশ। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ১১৭০ জন অসহায় মানুষকে চিকিৎসা সেবা দিয়েছে।৮টি পরিবারকে রিক্সা ভ্যান ও গৃহহীন ৪ পরিবারকে টিন শেড ঘর দিয়েছে।শীতকালীন কম্বল বিতরণ কর্মসূচি চলমান রয়েছে প্রতিষ্ঠানটির।সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি শাহবাজ জামান বলেন আমাদের প্রতিষ্ঠানটি প্রতি রমজানে ৪ থেকে ৫ শত গরিব-দুঃখী মানুষের মাঝে খাদ্য বিতরণ করেছে।গরীব মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা, অসুস্থ সম্বলহীন মানুষকে চিকিৎসা সহায়তা করে যাচ্ছে।ঈদ,কোরবানি এবং বিশেষ দিনে সংস্থার আর্থিক সহায়তায় গরিব ছেলে মেয়েদের নতুন পোশাক এবং খাদ্য বিতরণ করছে।করোনা কালীন সময়ে দুস্থ এবং কর্মহীন মানুষকে আর্থিক সহায়তার পাশাপাশি খাদ্য সামগ্রী বিতরণ করেছে।সংস্থার খরচে ইতোপূর্বে প্রায় ৫ হাজার বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেছে, খুলনা নগরীর প্রতিটি ওয়ার্ডে গরিব ছেলে মেয়েকে শিক্ষক/শিক্ষিকা নিয়োগ দিয়ে বিনা পয়সায় পড়া লেখায় সহযোগিতা করেছে।উল্লেখ্য “প্রমোট” ২০০৩ ইং সালে সমাজ সেবা অধিদফতর থেকে নিবন্ধন নিয়ে জনকল্যাণ মূলক কাজ করে যাচ্ছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park