1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

ইসকন নিষিদ্ধের দাবিতে স্লোগানে উত্তাল শ্রীমঙ্গল

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

 

মোঃ আমিনুল ইসলাম আল আমিন।।উগ্রবাদী জঙ্গি সংগঠন ইসকন কর্তৃক চট্টগ্রামে এডভোকেট সাইফুল ইসলাম আলিফ’কে জবাই করে হত্যা সহ ব্যাপকভাবে ভাংচুর ও বেপরোয়া হামলার প্রতিবাদে , ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ (২৯ নভেম্বর) শুক্রবার বাদ জুম্মা মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদে ব্যানারে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীমঙ্গল চৌমুহনাতে এসে সমাবেশ করে। এসময় স্লোগানে স্লোগানে কম্পিত হয়ে উঠে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বর- ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও রুখে দাও’, ‘উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না, তুমি কে আমি কে, মুসলিম মুসলিম,’ লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে,’ ইসকন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী,’ মুসলমানের বাংলায়, ইসকনের ঠাই নাই,’ ভারতের দালালেরা, হুশিয়ার সাবধান,’ ইসকন তুই উগ্রবাদ, এই মূহুর্তে বাংলা ছাড়,’ শ্রীমঙ্গলের মাটিতে, ইসকনের ঠাই নাই।ইসলামী ছাত্র মজলিস শ্রীমঙ্গল উপজেলার সভাপতি নাঈম হাসানের সঞ্চালনায়, মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র শিবির এর শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মো. সাদিকুল ইসলাম, তালামীযে ইসলামিয়া উপজেলার সভাপতি মোঃ নাজমুল ইসলাম, ইসলামী ছাত্রসেনা উপজেলার সভাপতি নাজমুল ইসলাম সাঈদ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস উপজেলার দায়িত্বশীল মোজাহিদুল ইসলাম বক্তব্য রাখেন।বক্তব্যে বক্তারা বলেন ‘আইনজীবী আলিফ হত্যার সুবিচার ও অনতিবিলম্বে ইসকন নিষিদ্ধ করতে হবে, বাংলাদেশে বিদেশি প্রভাব ও উগ্রবাদী সংগঠন ইসকনের কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশের সামাজিক ও ধর্মীয় ঐক্য রক্ষা করব।অপরদিকে একই সময় রেলওয়ে স্টেশন জামে মসজিদের সামনে থেকে সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে স্টেশন রোড যমুনা পেট্টল পাম্পের সামনে এসে মিলিত হয়।বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন ইসলামিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারণ ধর্মপ্রাণ মুসলিম জনতা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park