1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে আবাসিক হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

 

শাওন মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় রংধনু আবাসিক হোটেলে অজ্ঞাত এক মাঝ বয়সী নারীর লাশ পাওয়া গেছে।সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর থানা পুলিশ এ লাশ উদ্ধার করে।এর আগে গতকাল রাত দেড়টার সময় স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে রাত্রি যাপন করতে ওঠেন তারা। রংধনু আবাসিক হোটেলের ম্যানেজার ওয়াশিম বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, সকাল ১১ টায় রুম পরিষ্কারের জন্য আয়া রুমের সামনে গেলে রুমটির ভিতর থেকে বন্ধ পায়। এরপর অনেক ডাকাডাকি করলেও কোন সাড়া মেলেনি। এরপর মালিকপক্ষকে বিষয়টা অবগত করলে বেলা সাড়ে ১২টায় দরজা খুলে নারীর মরদেহ দেখতে পাই এবং পুলিশকে জানানো হয়।দম্পতি পরিচয় আসা দুজনের নাম পরিচয় জানতে চাইলে নিহত নারীর পরিচয় জানাতে পারেনি হোটেল ম্যানেজার। স্বামী পরিচয় আসা ব্যক্তির নাম রুবেল হোসেন। তার বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার মত্ত এলাকায়। তবে তাদের কাছ থেকে রাখা হয়নি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।ঘটনাস্থল পরিদর্শন করে সদর থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার বলেন, ‘আমরা নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছি। সিসি ফুটেজ পর্যালোচনা করে স্বামী পরিচয় দেওয়া রুবেলকে খোঁজার চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park