1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

বিনা সুদে ঋণে প্রলোভন: টাকা তো বড় কথা না, বাঁইচা ফিরা আইছি হেইডাই কথা

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

 

শাওন,জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ।।বিনা সুদে ১ লাখ থেকে কোটি টাকা ঋণ দিবো কইয়া ঢাকায় নিয়া গেছে। আমরা কি জানি ওইহানে আন্দোলন হইবো। বাস থাইক্যে নামতেও পারি নাই, ওই হানে(শাহাবাগে) যাওয়ার পরই দেখি মারামারি হইতাছে। কয়জন ছাত্ররা আমাগো বাসে ওইঠা কয়জনরে লাঠি দিয়া বারি দিছে, অনেকে মাইরও খাইছে। টাকা তো বড় কথা না বাঁইচা আইছে হেইডাই কথা।সোমবার(২৫ নভেম্বর) দুপুর সোয়া ২ টার দিকে উপজেলার জরিনা কলেজ এলাকায় দবির হোসেনের বাসার সামনে কথা গুলো বলছিলেন সদর উপজেলার মালঞ্চ গ্রামের রোকসানা আক্তার। তিনিও বিনা সুদে ঋণ পাওয়া আশায় শাহবাগে গিয়েছিলেন। ঢাকা লোকজন জমায়েত করার অভিযোগে প্রতারক দবির হোসেন, হাসিনা আক্তার ও দবিরের স্ত্রী চামিলী আক্তার ও সিংগাইরে জহুরা বেগম, দেলোয়ার হোসেনসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিনা সুদে লাখ টাকা থেকে কোটি টাকার ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে সারাদোশের মত মানিকগঞ্জ থেকেও আজকে সকাল ৬ টার দিকে জেলা বিভিন্ন এলাকা থেকে এসব লোকজন জরিনা কলেজের দবিরের ব্সার সামনে জড়ো হন। পরে দবির ও হাসিনা আক্তার আগত মানুষদের সাতটি বাসে করে ঢাকার শাহবাগের উদ্দেশ্য রওনা হয়। শাহাবাগ যাওয়ার পরে পরিস্থিতি খারাপ দেখে ওই বাসে করেই মানিকগঞ্জ ফিরে আসেন তারা। এর পর জরিনা কলেজে দবির হোসেনে বাড়ি ঘেরাও করে এসব সাধারণ মানুষ। পরে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সংগঠনের ব্যানারে ঢাকার শাহাবাগে অবস্থান কর্মসূচি পালনের জন্য লোকজন জমায়েতের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।এ ঘটনায় ভুক্তভোগীরা প্রতারক দবিরকে ঘেরাও করে আটকে রাখে এবং তাদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত চায়। পরিবেশ উত্তপ্ত হলে যৌথ বাহিনীর সদস্যরা প্রতারক দবির ও হাসিনাকে আটক করে নিয়ে যায়। বিক্ষুব্ধ সাধারণ মানুষ দবিরের শাস্তির দাবিতে তার বাড়ির সামনে অবস্থান নেন।ভুক্তভোগী নাজমা বেগম জানান, ড. ইউনূসের একটা সমাবেশ আছে ঢাকায়। সমাবেশ শেষে নিরীহ সাধারণ মানুষকে সুদমুক্ত এক লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত ঋণ বিতরণ করা হবে। এই বিষয়টা দবির, হাসিনা ও তার স্ত্রী চামিলী আমাদের জানালে আমরা প্রয়োজনীয় কাগজপত্র দবিরের অফিসে এসে দিয়ে যাই। এ সময় আমাদের কাছ থেকে ২৫০ টাকা করে নেওয়া হয়। আজ সকালে জরিনা কলেজ থেকে ছয়টি বাসে আনুমানিক চার শতাধিক নারী-পুরুষ সমাবেশের উদ্দেশ্যে রওনা হই। দবির এলাকার লোক, দবিরকে আমরা আগে থেকেই চিনি এর জন্য তার কথায় আমরা প্রলুব্ধ হয়েছি।খাদিজা বেগম, লতা সাহা, বিলকিস বেগম, আলো আক্তার নামের ভুক্তভোগীরা বলেন, ‘গাড়ি থেকে ঢাকার শাহবাগে নামার পর স্থানীয় লোকজন আমাদের মারধর করে।পুলিশ আমাদের গাড়িগুলো ফিরিয়ে দেয় আমরা মানিকগঞ্জ চলে আসি। আমরা টাকা ফেরত পাইনি। দবিরসহ সবার সুষ্ঠু বিচার দাবি করি।’এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. আমানুল্লাহ বলেন, ‘প্রতারক দবির হোসেন, হাসিনা আক্তার ও দবিরের স্ত্রী চামিলী আক্তারকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park