1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জাসাস নেতাদের সাথে খুলনা কবি-সাহিত্যিক ফোরামের মতবিনিময় খুলনায় লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সার্ভিস মাস’ উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ

আমরা রাজনৈতিক মতবাদ থেকে, গুণের কদরে নুনের পানি ছিটিয়ে যাচ্ছি

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

 

সারাদেল জুড়ে সব জায়গায় একটা সমস্যাই দেখা যাচ্ছে। তা হচ্ছে রাজনৈতিক মতবাদ বা রাজনৈতিক মতভিন্নতার কারণে, একজন জ্ঞানী গুণী লোককেও অন‍্য দলের লোকেরা তার শিক্ষা মেধা বা গুণগত মানের বিন্দু পরিমাণ সম্মান করা হচ্ছে না।একটি দেশে কিন্তু আসলে খুব সংখ্যক লোকই মেধা মননশীলতায় বা জ্ঞানে গুণে বেড়ে উঠেন। আর এরকম মেধাসম্পন্ন লোকদের দেশের সকল শ্রেণি পেশার সকলেই সম্মান বা শ্রদ্ধা করাই কাম‍্য।আসলে আমরা তা করছি না, আমরা দেখছি উনি কোন দল বা কোন রাজনীতি করেন, রাজনীতি তিনি যেদলের করেন, এখানে অন‍্যদলের কেউ উনাকে মূল্যায়ন করছে না। এই খাতে তিনি যত বড় মাপের মানুষ বা যত বড় মাপের ডিগ্রী থাকুক না কেন।এখানে কথা থাকে যে, গনতন্ত্র গামী দেশে রাজনীতি থাকবে, রাজনৈতিক দল থাকবে, দলের ভক্ত সমর্থকরাও থাকবে, তবে একজন সত্যিকারের গুণী লোক তিনি চান, দেশের সবাই উনাকে তার গুণাবলির জন‍্য সর্বশ্রেণির মানুষেরা উনাকে ভালোবাসুক।আমাদের সমাজে তা আর হলো না। এখানে বহুমুখী মতবাদের কারণে প্রতিদিন আমরা গুণী মানুষের ইজ্জত নষ্ট করছি। আমরা যারে তারে নিয়ে বিদ্রূপ মন্তব্য করছি হরহামেশা। রাজনৈতিক আক্রোশের শিকার হয়ে গুণীজনের ইজ্জত হরণ হবে। এটা তো ভবিষ্যতের জন‍্য খারাপ।আমাদের দেশে প্রতি লাখে হাতে গুনা দুচারজন জ্ঞানী লোক পাওয়া যায়। যাদের জ্ঞানের আলো রশ্মির জোরে একটি প্রজন্ম নতুন পথ খোঁজে পায়। আর সেই গুণী মানুষদের নিয়ে যদি আমরা ইজ্জত হরণ মন্তব্য করি। এবং জ্ঞানী জনের গুণের মাঝে যদি আমরা নুনের পানি ছিটানো শুরু করি।তাহলে তো এদেশে ইচ্ছে হলেও অনেকেই জ্ঞানী হতে চাইবেন না। উচ্চ ডিগ্রী নেবেন না কেউ। যার জন‍্য ভূক্তভোগী হবে আমাদের ভবিষ্যত প্রজন্ম। তারা সবসময় থাকবে হতাশায়। কথায় আছে মাঝি মিলে হাজারো হাজার সর্দার পাওয়া দায়। আমার কথা হলো একজন গুণী লোক যে দলের হোক। আসুন সবাই সম্মান করতে শিখি।

অথই নূরুল আমিন,কবি কলামিস্ট ও রাষ্ট্র বিজ্ঞানী

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park