1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান ‎বরগুনায় প্রাইভেটকার-অটো গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৩ অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাছের বখতিয়ার আহাম্মেদকে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের বিশেষ সম্মাননা

খুলনার পাইকগাছায় ৩ সাজাপ্রাপ্ত আসামি সহ আটক-১০

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ মে, ২০২৪

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।পাইকগাছা থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত তিন আসামিসহ পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার মোট ১০ জনকে আটক করেছে থানা পুলিশ। আটক উভয় আসামিদের শনিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।থানা সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান এর দিকনির্দেশনা মোতাবেক এএসআই আলতাফ মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার গদাইপুর ইউনিয়নের সিরাজ মল্লিকের ছেলে মোঃ রবিউল মল্লিক (৩০) কে সিআর মামলায় ১ বছর ৩ মাসের সাজাপ্রাপ্ত হওয়ায় আটক করে।অপরদিকে উপজেলার সোনাতনকাটি গ্রামের মোঃ ইমান গাজীর ছেলে মোঃ মমিনুর গাজী (৪৪) কে সিআর মামলায় ১ মাসের সাজাপ্রাপ্ত হওয়ায় আটক করা হয় এবং গদাইপুর ইউনিয়নের মটবাটি গ্রামের আনছার সানার ছেলে মোঃ জাহানআলী সানা কে সিআর মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত হওয়ায় আটক করা হয়েছে।এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকা থেকে পরোয়ানাভুক্ত ৫ জন ও নিয়মিত মামলার আরো ২ আসামিকে আটক করেছে থানা পুলিশ।উপরে উল্লেখিত বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক উভয় আসামিদের শনিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park