1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

দেশের মানুষই সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগে নির্বাচনে অংশ নেবে কিনা-গোলাম পরওয়ার

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

 

শাওন,জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ।।বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছেন, ‘যারা গণতন্ত্র, মানুষ হত্যা করেছে, খুন করে লাশ পুড়িয়ে ছাই করেছে। দেশের মানুষকে হেলিকপ্টার দিয়ে গুলি করে হত্যা করেছে। তাদরেকে এই দেশে রাজনীতি করতে দেবে কিনা তা দেশের মানুষই সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগকে কি গণতান্ত্রিক দল বলা যায়। আপনি গণতন্ত্রের কথা বলে দেশের ক্ষমতায় আসবেন, নির্বাচনে অংশ নেবেন, এটা তাদের অধিকার যারা দল হিসেবে গণতান্ত্রিক। কিন্তু আপিন(আওয়ামী লীগ) দল হিসেবে ফ্যাসিস্ট, নিষ্ঠুর নির্যাতনকারী, গণতন্ত্রের সঙ্গে আওয়ামী লীগের সঙ্গা যায় না। ফলে জনগণের উপর আমরা ছেড়ে দিয়েছি, তারা নির্বাচনে অংশ নেবে কিনা।’শনিবার(২৩ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সেক্রেটারি জেনারেল বলেন, রাষ্ট্রযন্ত্রের সমস্ত অঙ্গগুলো নষ্ট হয়ে গেছে, দূর্নীতিগ্রস্থ এবং দলীয়করণ হয়ে গেছে। এগুলোর সংস্কার জরুরী। আমাদেরসহ বিভিন্ন রাজনৌতিক দলের কাছে বিভিন্ন সংস্কারের জন্য প্রস্তাবনা চাওয়া হয়েছে। আমরা একের পর এক এসব প্রস্তাবনা দিয়ে যাচ্ছি। ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশনের জমা হবে। আমরা আশা করছি আগামী ডিসেম্বরের পর সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করে একটি নির্বাচনের রোড ম্যাপ ঘোষনা করুন। তা না হলে ফ্যাসিবাদের দোসররা এখনো রাষ্ট্রযন্ত্রের রন্দ্রে রন্দ্রে ঘাপটি মেরে বসে আছে।গোলাম পরওয়ার বলেন, সংস্কার কাজটা কত দ্রুত করবেন তার উপর নির্ভর করবে অবাদ সুষ্ঠ নির্বাচনের জন্য প্রশাসন উপযুক্ত হলো কিনা। রাষ্ট্রের পরিবেশটা কেমন হবে এটা ছয় মাসেও হতে পারে আবার বছরও লাগতে পারে। এজন্য সময় নির্ধারণ নিয়ে ছটফট করার দরকার নেই। অন্তবর্তীকালীন সরকার নতুন নির্বাচন কমিশন গঠন করেছন। আমরা নির্বাচন কমিশনকে বলবো, যতদ্রুত সম্ভব নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করুন, প্রশাসন সংস্কার করুন। রাষ্ট্রযন্ত্র থেকে এই দলীয়করণ মুক্ত, দুর্নীতিমুক্ত ও জ্বরাক্রান্ত থেকে মুক্ত করুন। তাহলেই দেশের জনগণ বুঝতে পারবে নির্বাচনের সঠিক সময় হয়েছে।তিনি বলেন, ‘প্রশাসনের লোকদের সাথে কথা বললে বুঝা যায়, তাদের কথা থেকে ফ্যাসিবাদের গন্ধ এখনো বের হয়। এই প্রশাসন, এদেরকে এখানে রাখবেন, আর এইভাবে আবার আপনি নির্বাচন দিলে, ১৪, ১৮ এবং ২৪ সালের মতই নির্বাচন হবে।প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিবাদের বিদায় হয়েছে, একটি অবাদ নিরপেক্ষ নির্বাচনের জন্য চেষ্ট করছেন। রাষ্ট্র সংস্কারে আপনার হাত দিয়েছেন। আপনারা তো এসেছেন অন্তবর্তীকালীন সরকার, আপনারা তো দেশ শাষন করতে আসেননি। জনগণের ভোটাধিকার নিশ্চিতে একটা সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন পরিবশে তৈরি করতে রাষ্ট্রের যেসব অঙ্গগুলো সংস্কার করা লাগে, আপনি করুন।তিনি বলেন, এগুলোর সংস্কার কাজে বেশি সময় নেওয়া যাবে না। এসব সংস্কারে দীর্ঘ সময় নিলে আবার ওই খুনের মাষ্টার মাইন্ড ওই ষড়যন্ত্রকারীরা সময় পেয়ে যাবে। অরাজকতা, নৈরাজ্য করবে। ৫ই আগষ্টের পরও বিভিন্নভাবে অন্তবর্তী সরকারকে বেকায়দায় ফেলতে একের পর এক চেষ্টা করে যাচ্ছে ফ্যাসিষ্টরা। তাদেরকে সেই সুযোগ দেওয়া যাবে না। শহীদ শিক্ষার্থীদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না।বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার আমীর হাফেজ মাওলানা মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক (ঢাকা উত্তর অঞ্চল) অধ্যক্ষ মুহাম্মদ উজ্জত উল্লাহ, ঢাকা উত্তর অঞ্চল টিম সদস্য মাওলানা মুহাম্মদ দেলওয়ার হোসাইনসহ কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park