1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

ছয়টি হ্যান্ড গ্রেনেড, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

 

ক্রাইম রিপোর্টার : রাজধানীর বনানীর ডিওএইচএস এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি হ্যান্ড গ্রেনেড, নয়টি ম্যাগাজিন ও ৭২৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্যান্টনমেন্ট থানা পুলিশ। পরে ছয়টি হ্যান্ড গ্রেনেড সফলভাবে নিষ্ক্রিয় করেছে ডিএমপির সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট।রবিবার (১৭ নভেম্বর ২০২৪ খ্রি.) সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় ক্যান্টনমেন্ট থানার বনানী ডিওএইচএস এলাকার ৫নং রোডের লেক পাড়ে পরিত্যক্ত অবস্থায় এগুলো পাওয়া যায়।ক্যান্টনমেন্ট থানা সূত্র জানায়, গতকাল (১৭ নভেম্বর ২০২৪ খ্রি.) সন্ধ্যা আনুমানিক ৭:৩০ ঘটিকায় ক্যান্টনমেন্ট থানার বনানী ডিওএইচএস এলাকার ৫ নং রোডের লেক পাড়ের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর মরিচাধরা পুরাতন ছয়টি হ্যান্ড গ্রেনেড, নয়টি ম্যাগাজিন ও ৭২৬ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।এমন সংবাদের ভিত্তিতে ক্যান্টনমেন্ট থানার টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেগুলো উদ্ধার করে এবং সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে বিষয়টি অবহিত করে। রাত আনুমানিক ৯:৩০ ঘটিকায় সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে উপস্থিত হয়। গ্রেনেডগুলো মারাত্মক ঝুঁকিপূর্ণ বিবেচনায় জনস্বার্থে ছয়টি হ্যান্ড গ্রেনেড রাত ১০:০৫ ঘটিকায় উদ্ধারপূর্বক যথাযথ সতর্কতা অবলম্বন করে নিরাপদে নিষ্ক্রিয় করা হয়।থানা সূত্রে আরও জানা যায়, উদ্ধারকৃত হ্যান্ড গ্রেনেডগুলো সামরিক কাজে ব্যবহৃত হয়। যা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ব্যবহৃত হয়েছিল মর্মে ধারণা করা হচ্ছে।উদ্ধারকৃত হ্যান্ড গ্রেনেড, ম্যাগাজিন ও গুলি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park