1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পৌরসভার উন্নয়নমূলক কাজের ৬৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ খুলনা কবি-সাহিত্যিক ফোরাম ৩ জন সাহিত্যিক কে দিলেন খুলনারত্ন সম্মাননা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয়-শেখ মোস্তাফিজুর রহমান নওয়াপাড়ায় ফাতেমা হাসপাতালে অপারেশন পরবর্তী প্রসূতির মৃত্যু শরীয়তপুরে ডেঙ্গু প্রতিরোধে নিজ হাতে খালের ময়লা পরিষ্কার করলেন হুইপ অপু খুলনায় বসছে ‘খুলনা রত্ন সম্মাননা-২০২৬’: তিন গুণীজন পাচ্ছেন বিশেষ স্বীকৃতি মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা হাবুর মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ খুলনা ও বাগেরহাট ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, বিভাগে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ২৯০ খুুবির ৭ম সমাবর্তন ১৮ জানুয়ারি

মানবতার কল্যাণে ২২ বছরের নিরলস যাত্রা: প্রমোট বাংলাদেশের অনন্য দৃষ্টান্ত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক।। মানবকল্যাণ, সামাজিক ন্যায়বিচার ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে গত ২২ বছর ধরে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন প্রমোট বাংলাদেশ।প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাহী পরিচালক শাহবাজ জামানের নেতৃত্বে সংগঠনটি সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধিত একটি সুসংগঠিত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বর্তমানে ৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি ও ২১ সদস্যের সাধারণ পরিষদের সমন্বয়ে খুলনাসহ দেশের বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।পরিবেশ সুরক্ষায় প্রমোট বাংলাদেশ পলিথিনবিরোধী সচেতনতা, বৃক্ষরোপণ ও আর্সেনিক দূষণ প্রতিরোধে কাজ করছে। ভবিষ্যতে “এক সদস্য এক গাছ” কর্মসূচি, জলাশয় সংরক্ষণ ও প্লাস্টিকমুক্ত গ্রাম গঠনের উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে।স্বাস্থ্যখাতে মাতৃ ও শিশুসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য কার্ড বিতরণ, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, রক্তদান কর্মসূচি ও গ্রামীণ স্বাস্থ্যসেবা সহায়তা কেন্দ্র চালুর পরিকল্পনা রয়েছে।শিক্ষার প্রসারে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তা, বই বিতরণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষা বৃত্তি, ফ্রি কোচিং, পাঠাগার, কম্পিউটার প্রশিক্ষণ এবং যুবকদের আইটি ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে।নারীর ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দুর্যোগকালীন ত্রাণ, চিকিৎসা সহায়তা ও পুনর্বাসনের জন্য একটি স্থায়ী জরুরি সাড়া প্রদান ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।এছাড়া প্রবীণ, প্রতিবন্ধী ও পথশিশুদের জন্য স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন, শিক্ষা সহায়তা এবং মানসিক স্বাস্থ্যসেবা কর্মসূচিও বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।প্রমোট বাংলাদেশের বিশ্বাস, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, কর্পোরেট সংস্থা ও সমাজের সচেতন মানুষের সহযোগিতা পেলে মানবসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত হবে। মানবতা, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়নের মাধ্যমে একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েই এগিয়ে চলেছে সংস্থাটি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park