1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম

খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

 

রাসেল মিনা,রূপসা খুলনা প্রতিনিধি।। খুলনার রূপসা উপজেলার জাবুসা গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত আবুল হাসান ওরফে বিহারী হাসান (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত আবুল হাসান জাবুসা গ্রামের মৃত সিরমান শেখের ছেলে।পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার ২ জুলাই রাত ৮টার দিকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।স্থানীয় ও স্বজন সূত্রে জানা যায়, কয়েক দিন আগে আবুল হাসানের বাড়িতে ভ্যানে করে অতিথি এলে ভ্যানটি চুরি হয়ে যায়। এ ঘটনায় তিনি একই এলাকার রাশেদ শেখ ওরফে অক্ষে বিহারীকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করেন। এর জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাবুসা চৌরাস্তা মোড়ে তার উপর হামলা হয়।নিহতের স্বজনদের অভিযোগ, অকিদুজ্জামান অক্ষয়ের নেতৃত্বে সোহেল উদ্দিন, মইন উদ্দিনসহ ৮ থেকে ১০ জন হামলায় অংশ নেয়। হামলায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় দ্রুত ঢাকায় রেফার করেন। পরে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।এ ঘটনায় জাবুসা এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মীর জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য এখনো পাওয়া যায়নি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park