1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

 

বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি।।খুলনার বটিয়াঘাটা উপজেলায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের জন্য নির্মিত ‘পরিদর্শন কক্ষ’ এর শুভ উদ্বোধন করেছেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির এজাজ খান।বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) দুপুর ১২টার দিকে বটিয়াঘাটা উপজেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি কক্ষটির উদ্বোধন করেন। উপজেলা পর্যায়ে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনের উদ্দেশ্যে আগত মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ব্যবহারের জন্য এ পরিদর্শন কক্ষটি স্থাপন করা হয়েছে।এদিনই বটিয়াঘাটা উপজেলায় সংসদ সদস্য হিসেবে আমির এজাজ খানের প্রথম অফিস কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।সংসদ সদস্য আমির এজাজ খান বলেন, তিনি নিয়মিত উপজেলা অফিসে বসলে সাধারণ মানুষ সরাসরি তাদের সমস্যা, অভিযোগ ও বিভিন্ন বিষয়ে মতামত জানাতে পারবেন। এতে জনগণের সঙ্গে জনপ্রতিনিধির যোগাযোগ আরও সহজ হবে এবং সমস্যার দ্রুত সমাধানে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।তিনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংঘঠনের মাজে ফুটবল ও জার্সি তুলে দেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) শাত-ইল-ঈভান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম মিয়া, বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, সদস্য সচিব ফারুক হোসেন খন্দকার, সাবেক সভাপতি এম.ডি. খায়রুল ইসলাম জনি,সাবেক জেলা বিএনপির উপদেষ্টা আশিকুজ্জামান আশিক,বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুজ্জামান ওয়াহেদ, কারীমুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. বাহাদুর মুন্সি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন খান, উপজেলা কৃষক দলের সভাপতি আবুল হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক এবং শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।অন্য দিকে দুপুর ২ টার দিকে উপজেলা অডিটোরিয়ামে সকল সরকারি কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন খুলনা -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির এজাজ খান। উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুবকর মোল্লার সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম মিয়া,মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান,কৃষি কর্মকর্তা আবুবকর সিদ্দিক,সহ অন্যন্য কর্মকর্তা ও কর্মচারী গন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park