1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

আজ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের উদ্যোগে কমলাপুরে খাদ্য বিতরণ

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

 

নিজস্ব প্রতিনিধি।। কমলাপুর রেল স্টেশনে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন- এর উদ্যোগে অসহায়দের জন্য খাদ্য বিতরণ সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন, জেলা ৩১৫ বি৩-এর উদ্যোগে আজ ১৬ই নভেম্বর, শনিবার বিকেলে কমলাপুর রেল স্টেশনে একটি বিশেষ খাদ্য বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এতে শহরের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে খাবার বিতরণ করা হবে।এই মহৎ উদ্যোগের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা গভর্ণর সাব্বির মোহাম্মদ সায়েম।আরও উপস্থিত থাকবেন সাবেক জেলা গভর্ণর ফারহানা নাজ সুদা, প্রথম জেলা গভর্ণর লায়ন শাহ আবু রুশ আল মুনির, ২য় জেলা গভর্ণর ইঞ্জিনিয়ার ফেরদাউস হাসান বানীসহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ।অনুষ্ঠানটি পরিচালনায় থাকবেন প্রথম ভাইস প্রেসিডেন্ট লায়ন রিপন তরফদার নিয়াম এবং সহযোগিতায় থাকবেন প্রেসিডেন্ট আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ ও ক্লাব সেক্রেটারী ইঞ্জিনিয়ার লায়ন রাহাত মুসলেমিন।লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আয়োজনের মাধ্যমে সমাজের অবহেলিত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো তাদের লক্ষ্য। এতে যেমন সুবিধাবঞ্চিত মানুষের জীবনে কিছুটা হলেও স্বস্তি আসবে, তেমনি সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের সহযোগিতা ও সমর্থনের মাধ্যমে মানবিক কার্যক্রমটি সফল হবে বলে তাদের আশা। এই ধরনের সেবামূলক উদ্যোগ সমাজে সুশৃঙ্খল পরিবর্তন আনতে এবং দুঃস্থ মানুষের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মনে করেন আয়োজকরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park