1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

জুলাই-আগস্ট গণহত্যার বিচারে স্বচ্ছতা ও জবাবদিহিতা চায় যুক্তরাষ্ট্র

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

 

ডেস্ক রিপোর্ট।। জুলাই-আগস্ট গণহত্যার বিচার প্রক্রিয়া ও জবাবদিহিতা নিয়ে দিনভর বৈঠক করেছে মার্কিন প্রতিনিধি দল। সকালে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। দুপুরে বৈঠকে বসেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও প্রসিকিউশন টিমের সঙ্গে। প্রসিকিউশন টিম হারিয়ে যাওয়া এভিডেন্স সংগ্রহে সহযোগিতা চান মার্কিন প্রতিনিধি দলের। জুলাই-আগস্ট গণহত্যার বিচার যখন শুরু হওয়ার অপেক্ষায় ঠিক তখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করলেন ৬ সদস্যের মার্কিন প্রতিনিধি দল। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে শুরু হওয়া এই বৈঠক চলে প্রায় এক ঘণ্টা।রুদ্ধদ্বার বৈঠকে গুরুত্ব পায় জুলাই-আগস্ট গণহত্যার বিচারে জবাদিহিতা ও স্বচ্ছতার ওপর। পরে গণমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা না বললেও প্রতিনিধি দলের প্রধান জানান জবাদিহিতার বিষয়ে আলোচনা হয়েছে।এর আগে সচিবালয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম ও আইন উপদেষ্টার।সেখানে ফরেনসিক এভিডেন্স নিয়ে মার্কিন প্রতিনিধি দলের সহযোগিতা চায় প্রসিকিউশন টিম। তবে কোন প্রক্রিয়ায় ডিজিটাল এভিডেন্স সংগ্রহে সহযোগিতা করবে মার্কিন দল তা পরে জানানো হবে বলে জানান তারা।১৮ নভেম্বর আনিসুল হক, সালমান এফ রহমানসহ গ্রেপ্তার ১০ মন্ত্রী ২ উপদেষ্টাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park