1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

রুপসায় বিষাক্ত খাবার খেয়ে আপন দুই ভাই বোনের মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

 

রাসেল মিনা খুলনা রুপসা প্রতিনিধি।।খুলনায় বিষাক্ত খাবার খেয়ে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।মৃতরা হলেন, রুপসা উপজেলার শ্রীফলতলা চন্দন শ্রী এলাকার বাসিন্দ শারিরীক প্রতিবন্ধী মাসুদ রানার শিশু কন্যা ইরানী (৫) ও ছেলে মো. আব্দুল গনি (৪)। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রূপসা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম।তিনি বলেন, রাতে মৃত দু’শিশুর বাবা কিছু ফল কিনে বাড়িতে যান।রাতে ওই দু’শিশু খাবার খাওয়ার পর আপেল খায়।এর কিছুক্ষণ পর তারা দু’জন অসুস্থ হয়ে পড়লে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে তাদের নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসার জন্য তাদের দু’জনকে প্রথমে খুলনা সদর হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে তাদেও শারিরীক অবস্থার অবনতি ঘটলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় কেউ আসেনি। কেউ অভিযোগ দায়ের করলে তা গ্রহণ করে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আরও জানান।নিহতদের মরদেহ ময়নতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ডাঃ সুহাস রঞ্জন হালদার।নিহতদের বাবা মাসুদ রানার স্থানীয় বাজারে মুদি দোকান রয়েছে ও মা নার্গিস বেগম মানুষের বাড়ি কাজ করেন। ওই দম্পত্তির মাছুরা নামের ৮ বছর বয়েসী আরেক মেয়ে আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park