1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

 

শাওন ,মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সরফদিনগর গ্রামের নাজমা বেগম হত্যা মামলায় আসামী মো. রফিক মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। সেই সাথে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়।বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন সিনিয়র জেলা ও দায়রা জজ লিয়াকত আলী মোল্লা।দণ্ডপ্রাপ্ত মো. রফিক মিয়া হরিরামপুর উপজেলার সরফদিনগর গ্রামের মো, শফিকের ছেলে।রায়ের বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেছেন পিপি এ এফ এম নূরতাজ আলম বাহার।আদালত ও মামলা সূত্রে জানা যায়, আসামী রফিকের সাথে প্রতিবেশি নাজমা বেগমের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। বিরোধের জেরে ২০২১ সালের জুন মাসের ৪ তারিখ সকাল ৬টার সময় নাজমা বেগম সরফদিনগর চকে মরিচ ক্ষেতে কাজ করার জন্য বের হলে ওৎ পেতে থাকা রফিক তাকে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এতে গুরুতর জখম হয় নাজমা। তাকে উদ্ধার করে মামুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে পাঠায়। সেখানে নাজমাকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার ছেলে মো. জনি মিয়া হরিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে থানার এস.আই মো. আরিফ উল্লাহ মামলার তদন্ত করে ২০২১ সালের জুলাই মাসের ৬ তারিখে রফিককে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালতে দন্ডবিধির ৩০২ ধারার অপরাধে দোষী সাব্যস্ত ক্রমে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।মামলার রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সন্তুষ্টি প্রকাশ করলেও আসামীপক্ষের আইনজীবী রেজা ফেরদৌস আহমেদ উচ্চ আদালতে আপীল করার কথা বলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park