1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

 

নিজস্ব প্রতিবেদক।। ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হাসান।

তিনি বলেন, ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আমার থানায় কোনো মামলা নেই। তবে চকবাজার থানায় হত্যা মামলা রয়েছে।

জানা গেছে, সোলাইমান সেলিম একাধিক হত্যা মামলার আসামি। চকবাজার থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর সোলায়মান সেলিম গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান। তিনি হাজী সেলিমের বড় ছেলে। তার বাবা হাজি সেলিম গত ১ সেপ্টেম্বর দিনগত রাতে রাজধানীর বংশাল এলাকা থেকে গ্রেপ্তার হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাজী মো. সেলিম মনোনয়ন ফরম সংগ্রহের পাশাপাশি দুই ছেলেও একই আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। শেষ পর্যন্ত ওই আসনে নৌকার মনোনয়ন পান সোলায়মান সেলিম।

এদিকে আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ সাবেক মন্ত্রী তোফায়েল আহমদের ভাতিজা ও ভোলা-২ আসনের (দৌলতখান-বোরহানউদ্দিন) সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব ২- এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই মিরপুর এলাকায় নাহিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি আলী আজম মুকুল।

আলী আজম পারিবারিকভাবে রাজনীতির সঙ্গে জড়িত। তিনি দৌলতখান পৌরসভার মেয়র ছিলেন। ২০১৪ সালের সাধারণ নির্বাচনে আলী আজম প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় ও তৃতীয় দফায় সংসদ সদস্য নির্বাচিত হন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park