1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

 

দিগন্ত প্রতিবেদক।। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ১০০তম দিন আগামী ১৫ নভেম্বর। এই দিন উপলক্ষে নতুন কর্মসূচি গ্রহণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।বুধবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় সমন্বয়কদের নিয়ে আয়োজিত এক সভায় এই কর্মসূচি গ্রহণ করা হয়।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।আব্দুল কাদের বলেন, আগামী ১৫ তারিখ ছাত্র-আন্দোলনের ১০০তম দিন পূর্ণ হবে। ১০০তম দিন উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঢাকায় আহত যারা আছে তাদের হাসপাতালে গিয়ে খোঁজখবর নেবে, শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকার মতবিনিময় পরামর্শ করবে। একই সঙ্গে জেলা পর্যায়ে যারা আছে জেলা প্রতিনিধি তারা যারা শহীদ পরিবার আছে তাদের সঙ্গে সাক্ষাৎ করবে।হুইলচেয়ার নিয়ে রাস্তায় আহতরা, অপেক্ষা উপদেষ্টাদের জন্যসভায় আলোচনার বিষয় নিয়ে তিনি বলেন, আজকের আলোচনায় তিনটি বিষয় নিয়ে কথা হয়েছে।প্রথমত, একটি নির্বাহী কমিটি গঠন করা হবে। অর্গানোগ্রাম চারজনের বাহিরে একটি নির্বাহী কমিটি থাকবে। নির্বাহী কমিটি এই সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে।এতে ২০ থেকে ২২ জন থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, সাত কলেজের প্রতিনিধিসহ জেলা পর্যায় থেকে দুয়েকজন করে প্রতিনিধি নিয়ে নির্বাহী কমিটি গঠিত হবে। সেটি এই সপ্তাহের মধ্যে গঠিত হবে।আরেকটি বিষয় হচ্ছে, এখানে অর্গানাইজিং টিম থাকবে। মানে সেলভিত্তিক ভাগ করে কাজ করা হবে। কে কোন সেলে থাকবে, সাংগঠনিক কী দায়িত্ব পালন করবে সব এখানে থাকবে। সেলটি এই মাসের মধ্যে গঠন করা হবে।তৃতীয় বিষয় হচ্ছে কমিটি বর্ধিতকরণ। যে অর্গানোগ্রাম করা হয়েছে সেটা বর্ধিত করা হবে এ মাসের মধ্যে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park