1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

দোয়ারাবাজারে খামারের হাঁস চুরির অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
অভিযুক্ত হাঁস চোর

 

সুনামগঞ্জ প্রতিনিধি :দোয়ারাবাজারে খামারের কয়েক লাখ টাকার হাঁস চুরির অভিযোগ উঠেছে ব্যক্তির নামে।এ বিষয়ে মঙ্গলবার দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামে উস্তার আলীর পুত্র আকল আলীর হাঁসের একটি খামার রয়েছে স্থানীয় দেখার হাওরে।ওই রাতে (০৮ নভেম্বর ২০২৪ ইংরেজি) একই গ্রামের আব্দুছ সোবহানের পুত্র রহিম উদ্দিনসহ আরও কয়েকজন মিলে খামারের কয়কশো হাঁস চুরি করে নিয়ে যাওয়ার সময় মোল্লা পাড়া ইউনিয়নের লালপুর গ্রামের আনোয়ার মিয়া হাঁসসহ তাকে আটক করে রাখে।আনোয়ার মিয়ায় খামারের মালিককে খবর দিলে হাসের মালিক স্হানীয় কয়েকজন গন‍্যমান‍্য ব‍্যক্তিদেরকে নিয়ে ঘটনাস্থলে যায়।সেখানে গেলে ২শ তেষট্টিটি হাঁস তাকে বুঝিয়ে দেন।পরে আরো ৮৭ টি হাস বুঝিয়ে দেবেন বলে আশ্বস্ত করে অভিযুক্ত রহিম উদ্দিনকে স্থানীয় ইউপি সদস্য শাহীন আহমদ, কবির আহমদ ও শামসুল ইসলাম এর জিম্মায় রাখেন।পরে মঙ্গলবার সকালে স্থানীয় সালিশ বিচারে নিষ্পত্তি করার কথা তাকলেও ওইদিন অভিযুক্ত রহিম উদ্দিনসহ কেউই বিচার সালিশে উপস্থিত হননি।খামার মালিক আকল আলী বলেন, স্থানীয়ভাবে কোন প্রতিকার না পেয়ে মঙ্গলবার দোয়ারাবাজার থানায় এসে একটি লিখিত অভিযোগ দিয়েছি।আমি এখনো ছাপ্পান্ন হাজার টাকার হাঁস পাইনি।জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বলেন, হাঁস চুরি নিয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park